Wednesday, June 24, 2026

প্রায় চারফুটের জোয়ারে বুক কাঁপছে মুম্বইয়ের, জলমগ্ন বাণিজ্য নগরী

Date:

Share post:

প্রায় এক সপ্তাহ ধরে এক নাগাড়ে বৃষ্টি। কখনও একটু কম, তো কখনও মুশলধারে। বাণিজ্যনগরীর নিচু এলাকা থেকে জল সরতেই পারেনি। শুক্রবার সকালে এত বৃষ্টি হয় যে মালান্দ এলাকার উঁচু বাড়িগুলিও যেন মেঘে ঢেকে যায়। ফের শুক্রবার বিকালের জোয়ারে গোটা শহর জলের তলায় ডুবে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আরও তিনচার ঘণ্টা এভাবে বৃষ্টির সতর্কতাই জারি করছিল আবহাওয়া দফতর।

গত সপ্তাহেই রেললাইন জলের তলায় চলে যাওয়ার থমকে গিয়েছিল রেল চলাচল। শুক্রবার সকালে সাতটা থেকে আটটায় এতটাই ভারী বৃষ্টি হয় যে প্রায় সেই পরিস্থিতির পুণরাবৃত্তি হয়। বৃষ্টি হয় ৯৩.১৬ মিলিমিটার। ঘুরপথে চলাচল করে যানবাহন। সিওনের মতো নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। খানিকটা দেরিতে হলেও সাবার্বান ট্রেন পরিষেবা চালু থাকে। বিমান পরিষেবা বেশ খানিকটা দেরিতে হলেও, পরিষেবা বন্ধ হয়নি। ইন্ডিগো কর্তৃপক্ষ যাত্রীদের দেরির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও বিমানের গতিবিধি আগে থেকে পর্যবেক্ষণ করে রওনা দেওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

তবে শুক্রবার সকালে একরকম পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হলেও বিকালের পরে কী পরিস্থিতি দাঁড়াবে তা নিয়ে দুশ্চিন্তায় আবহাওয়া দফতর। বিকাল ৪.০৯ মিনিটে ভরা জোটার আসার সতর্কতা আরব সাগরে। সেই জোয়ারের উচ্চতা হবে ৩.৮৭ মিটার। সেই জোয়ার শহরে ঢোকার পরে বাণিজ্য নগরীর পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় শহরের জল বেরোনোর প্রক্রিয়াও বাধা পাচ্ছে।

জোয়ারের পাশাপাশি মুম্বই, পালঘাট এলাকায় ফের বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে থানে, নভি মুম্বই এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টি বাড়লে উড়ানে প্রভাব পড়বে বলেও দাবি বিমান বন্দর কর্তৃপক্ষের। ইতিমধ্যেই বিমান বন্দর টার্মিনালে ঢোকার রাস্তা পুরোপুরি জলমগ্ন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...