Monday, April 6, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হাইব্রিড মডেল মানতে নারাজ পাকিস্তান : সূত্র

Date:

Share post:

২০২৫-এ বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। তবে এই প্রতিযোগিতা খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ, প্রতিযোগিতার আয়োজক হিসাবে থাকুক পাকিস্তানই, কিন্তু ভারতের ম্যাচ হোক অন্য দেশে। আর সূত্রের খবর, ভারতকে বাদ দিয়েই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এমনটাই খব্বর পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে।

এশিয়া কাপের মতন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেল চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তান। কিন্তু হাইব্রিড মডেলের মাধ্যমে শ্রীলঙ্কায় ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। ঠিক তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই একাই নিয়ম চাইছে বিসিসিআই। এই নিয়ে বোর্ডের এক কর্তা এক সর্ব ভারতীয় সংবাদসংস্থা-কে বৃহস্পতিবার জানিয়েছিলেন, শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চাইছে বোর্ড। সীমান্তে একের পর এক জঙ্গি হানার কারণে কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দেয়নি। তবে এবার জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল না-ও থাকতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, এবার ভারতের দাবির কাছে নতিস্বীকার করবে না আইসিসি। ফলে ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তা হলে রোহিত-কোহলিদের বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি করার কথা ভাবা হচ্ছে।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার কোচ পদে যোগ দিয়েই ধাক্কা খেলেন গম্ভীর, কিন্তু কেন ?


Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...