Saturday, April 4, 2026

প্রকাশিত ডুরান্ড কাপের সূচি, কবে কখন মাঠে নামছে কলকাতার তিন প্রধান ?

Date:

Share post:

গতকাল হয়েছিল ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস। আজ প্রকাশিত হল সূচি। আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপ। আর প্রথম দিনেই ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । যুবভারতীতে তাঁদের প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ।১৮ আগস্ট ডুরান্ডের ডার্বি। ২৯ জুলাই ডুরান্ড অভিযান শুরু ইস্টবেঙ্গল এফসির । ২৮ জুলাই ডুরান্ডের অভিযান শুরু মহামেডান স্পোর্টিং ক্লাবের।

গ্রুপ ‘এ’-তে দুই প্রধান ছাড়া রয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ। ডুরান্ডের প্রথম দিনই নামছে মোহনবাগান। যুবভারতীতে তাঁদের প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ। সন্ধ্যা ৬টায় ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ৮ আগস্ট, প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২৯ জুলাই। যুবভারতীতে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। পরের ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে। ৭ আগস্ট কিশোর ভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। ১৮ আগস্ট সেই চিরপ্রতীক্ষিত বড় ম্যাচ।

কলকাতার আরেক প্রধান মহামেডান আছে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী ও ইন্ডিয়ান নেভি রয়েছে।২৮ জুলাই সাদা-কালোর প্রথম ম্যাচ ইন্টার কাশীর বিরুদ্ধে কিশোর ভারতীতে সন্ধ্যা ৭টায়। ৬ আগস্ট সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ যুবভারতীতে। তাদের শেষ ম্যাচ ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ১৩ আগস্ট কিশোর ভারতীতে।

আরও পড়ুন- ফুটবলারের পায়ে গু.লি পুলিশের, র.ক্তাক্ত ফুটবলার


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...