Wednesday, June 24, 2026

সম্মানহানি করবেন না: স্মৃতি ইরানিকে নিয়ে গান্ধীগিরি রাহুলের!

Date:

Share post:

আমেঠি থেকে পরাজিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পাঁচ বছর ধরে আমেঠিতে কংগ্রেসের নামে অবমাননামূলক বহু মন্তব্যের পরে একেবারে উল্টো বিপর্যয়ের সম্মুখিন প্রাক্তন মন্ত্রী। তাঁর প্রতিটি পদক্ষেপ নিয়ে ট্রোল করছেন কংগ্রেস সমর্থন থেকে বিজেপি বিরোধীরা। এবার সেই অসম্মানজনক বক্তব্য পেশ ঠেকাতে মাঠে নামলেন রাহুল গান্ধী। ট্রোলে প্রবল উৎসাহীদের নিরস্ত করতে গান্ধীগিরি বিরোধী দলনেতার। পরিস্থিতি সামলাতে তিনি লেখেন, অপমান করা দুর্বলতার প্রকাশ। পক্ষান্তরে এতদিন স্মৃতির অপমানজনক কথারও যেন উত্তর দিলেন রাহুল।

সম্প্রতি স্মৃতি ইরানি নিজের আমেঠির বাংলো ছেড়ে আসার পরে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশাল ট্রোলিং শুরু হয়। স্বাভাবিকভাবে সেখানে শালীনতার মাত্রাও ছাড়ায়। তারই পাল্টা রাহুল গান্ধী নিজের সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বক্তব্য না করার আবেদন জানান। তাঁর আবেদন, ” হার-জিত জীবনের অঙ্গ। সকলের কাছে আমার আবেদন স্মৃতি ইরানি বা অন্য কোনও নেতাদের বিষয়ে বলতে গিয়ে কোনও মানহানিকর ভাষা ও কদর্য আক্রমণ করা থেকে দূরে থাকুন।”

সেই সঙ্গে তিনি সতর্ক করেন, “খেলো করা ও অপমান করা দুর্বলদের লক্ষ্মণ। সবলদের নয়।”

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...