Saturday, June 27, 2026

টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েই বিশেষ বার্তা গম্ভীরের, কী বললেন তিনি?

Date:

Share post:

সদ্য টিম ইন্ডিয়ার কোচ হয়েছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা সিরিজ থেকে টিম ইন্ডিয়ার দায়িত্ব নেবেন তিনি। তবে তার ভারতীয় দলকে বিশেষ বার্তা গম্ভীরের।

এদিন এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতি বলেন, “ চোট খেলোয়াড়দের জীবনের অংশ। কেউ তিন ধরনের ক্রিকেট খেললে চোট লাগতেই পারে। চোট লাগলে আবার ফিট হয়ে ফিরতে হয়। তারপর আবার সে তিন ধরনের ক্রিকেটই খেলতে পারে। কাউকে নির্দিষ্ট কোনও ধরনের ক্রিকেটের জন্য চিহ্নিত করতে চাই না। কেউ শুধু টেস্ট খেলবে, এটা বলা যায় না। তার উপর যাতে বেশি চাপ না পড়ে বা চোট না লাগে, সেই ভাবে ব্যবহার করায় ব্যবস্থায় বিশ্বাস করি না।’’ এরপর টিম ইন্ডিয়ার নতুন কোচ আরও বলেন, ‘‘একজন পেশাদার ক্রিকেটারের জীবন খুব বড় হয় না। সে যখন দেশের হয়ে খেলে, তখন তার লক্ষ্য থাকে যত বেশি সম্ভব খেলা। কেউ ভাল ফর্মে থাকলে, তার তিন ধরনের ক্রিকেটই খেলা উচিত।“

ক্রিকেট যে দলগত খেলা সে নিয়েও পরিস্কার বার্তা দেন গৌম্ভীর। তিনি বলেন, “ ক্রিকেটারদের একটাই কথা বলতে চাই। সততার সঙ্গে খেল। পেশাদার হিসাবে যতটা সম্ভব ততটা সৎ থাকার চেষ্টা কর। তাহলেই সাফল্য পাবে। আমি যখন ব্যাট করতাম, তখন কখনও ফলের কথা ভাবতাম না। কখনও নিজের কথা ভেবে খেলিনি কথা। লক্ষ্য থাকত যত বেশি সম্ভব রান করা। পেশাগত ভাবে সব সময় সৎ থাকার চেষ্টা করেছি। তাতে যা হওয়ার হয়েছে। আসলে জীবনে কিছু নীতি থাকা দরকার। মূল্যবোধ নিয়ে বাঁচা উচিৎ। যেটা সঠিক মনে হয়, সেটাই করা উচিৎ। তাতে পুরে বিশ্ব বিরুদ্ধে চলে গেলেও নিজের নীতি থেকে সরে যাওয়া ঠিক নয়। বিশ্বাস রাখতে হবে, যেটা করছি সেটা দলের প্রয়োজনের জন্যই করছি এবং সেটাই সেরা। এরপর তিনি আরও বলেন, “ মাঠে আগ্রাসী থাকতে পছন্দ করি। অনেক সময় তর্কে জড়িয়েছি। সব সময় দলের স্বার্থেই তর্ক করেছি। দলই শেষ কথা। তাই দলের স্বার্থ মাথায় রেখেই সব কিছু করার চেষ্টা করি। ক্রিকেট ব্যক্তিগত স্বার্থ গুরুত্বপূর্ণ নয়। সকলের উচিত দলকে জেতানোর জন্য নিজের সেরাটা দেওয়া। দলগত খেলায় এটাই প্রয়োজন। মাথায় রাখতে হবে, ক্রিকেট কোনও ব্যক্তিগত খেলা নয়। তাই এখানে ব্যক্তিগত সাফল্যের কথা ভেবে খেললে হবে না। দলই সবার আগে। দলই সব। একজন ক্রিকেটারের স্বার্থ সব শেষে।”

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হাইব্রিড মডেল মানতে নারাজ পাকিস্তান : সূত্র


Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...