Tuesday, June 16, 2026

মারাঠা রাজনীতিতেও শোনা যাবে মমতার হুংকার! উদ্ধবের হয়ে প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

মারাঠা রাজনীতিতেও এবার শোনা যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুংকার! শুক্রবার, মুম্বইতে ‘মাতশ্রী‘-তে ঠাকরে পরিবারের সঙ্গে দেখা করার পরে এমনই কথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচার করবেন তিনি।মুকেশ আম্বানি ছোটপুত্রের বিয়ে উপলক্ষে মুম্বইতে (Mumbai) রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই রাজনৈতিক বৈঠক করছেন। এদিন প্রথমে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন তৃণমূল (TMC) সভানেত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মুকেশজির আমন্ত্রণে রিসেপশনে যোগ দিতে এখানে এসেছি। সজ্জন জিন্দালও আমাকে যেতে বলেছেন। কিন্তু এই যাত্রায় তাঁর ওখানে যাওয়া সম্ভব হবে না। মুকেশজি, সজ্জনজি এঁরা সকলেই বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। সজ্জন জিন্দালের দুটি পাওয়ারের প্রজেক্ট চলছে।” এর পরেই মহারাষ্ট্রে দল ভাঙিয়ে সরকার গড়ার জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, মুম্বইয়ে যেভাবে ৪৮টি আসন দখল করেছে বা বলা ভাল ভাঙিয়ে নিয়েছে তা নিন্দনীয়। মমতার (Mamata Banerjee) অভিযোগ, শুধু মুম্বইয়ে নয়, গোটা দেশে এই কাজ করছে বিজেপি। এমনকী শিবসেনার প্রতীকটাও কেড়ে নিয়েছে। তার পরেও বাঘের মতোই লড়ছেন উদ্ধবরা।

মহারাষ্ট্রের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঠাকরে পরিবারের বাসভবনে গিয়ে উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলেকে পাশে বসিয়ে মারাঠাভূমিতে আগামী রাজনৈতিক কর্মসূচির কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বলেন, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচারে আসবেন তিনি। এর আগেও তাঁর রাজনৈতিক সুহৃদ সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা। এবার মহারাষ্ট্রের নির্বাচনে উদ্ধবের পাশে দাঁড়াতে যাবেন মমতা।






Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...