Friday, June 26, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বৃষ্টি! রবিবার পর্যন্ত উত্তরে দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের 

Date:

Share post:

সত্যি হল পূর্বাভাস! শুক্রবার সকাল থেকে আগামী কয়েকদিন যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Rain) হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর সেই পূর্বাভাস সত্যি করেই বৃহস্পতিবার রাত  (Alipore Weather Office) থেকেই শুরু হয়েছে বৃষ্টি (Rain)। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখভার, চলছে বৃষ্টিও। আগামী দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে চলবে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমের, কোটা, শিবপুরি, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়ার কাঁথি পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যার জেরেই বৃষ্টিতে ভিজছে বাংলা।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে যা ২.৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৮ শতাংশ। আলিপুর জানিয়েছে, আগামী ২৫ জুলাই পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তার পরের দুই সপ্তাহে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।‌ অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় আগামী রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...