Wednesday, April 8, 2026

রাজ্যে বাড়ছে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সিদ্ধান্ত সমাজ কল্যাণ দফতরের

Date:

Share post:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো বাড়ানো ও স্থানীয় মানুষ তথা দায়িত্বপ্রাপ্তদের আরও দায়বদ্ধ করে তোলার জন্য নতুন পথে উদ্যোগ নেওয়া শুরু রাজ্য সরকারের। বারেবারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দুর্দশাগ্রস্থ অবস্থা ও নিম্নমানের খাবারের ব্যধি দূর করতে নতুন পন্থা হিসাবে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যাটা আরও বাড়ানোর উদ্যোগ রাজ্যের।

রাজ্য সরকার চলতি আর্থিক বছরে রাজ্যের ৪০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে মডেল বা সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। সমস্ত জেলা থেকে এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হবে। নিজস্ব বাড়ি রয়েছে এরকম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে থেকে বাছাই করে এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হবে। নির্বাচিত কেন্দ্রের প্রত্যেকটি কে মানোন্নয়নের জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে সমাজ কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে। ওই টাকায় সংশ্লিষ্ট কেন্দ্রে এলইডি টিভি ও জল শোধনের যন্ত্র বসানো হবে। এছাড়া সব্জি বাগান, বর্ষার জল সংরক্ষণসহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হবে।

কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পের খরচ নির্বাহ করা হবে। উল্লেখ্য গত আর্থিক বছরে প্রথম পাঁচ জেলা থেকে ৪,৭৫০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। এবার মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ার লক্ষ্যমাত্রা অনেক বাড়ানো হয়েছে। এজন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলায় সমীক্ষা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...

আপনারা কি বড় নেতা হয়ে গেছেন? আরামবাগের সভায় কাদের বললেন তৃণমূল সুপ্রিমো

"আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!"-...

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...