Saturday, June 20, 2026

এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

Date:

Share post:

জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ জয় ভারতের। এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারায় শুভমন গিলের দল। সৌজন্যে শুভমন গিল এবং যশস্বী জসওয়াল। যশস্বী ৯৩ রানে অপরাজিত। শুভমন অপরাজিত ৫৮ রানে। সিরিজের ফল ৩-১। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ পকেটে পুরলো টিম ইন্ডিয়া।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে জিম্বাবোয়ে। ৪৬ রান করেন জিম্বাবোয়ের রাজা। ৩২ রান করেন মারুমানি। টিম ইন্ডিয়ার হয়ে ২ উইকেট নেন খলিল আহমেদ। একটি করে উকেট নেন, তুষার দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা এবং শিভম দুবে।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিল এবং যশস্বী জসওয়াল। যশস্বী ৯৩ রানে অপরাজিত। শুভমন অপরাজিত ৫৮ রানে।

আরও পড়ুন- মরশুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ, মোহনবাগানকে হারালো ২-১ গোলে


Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...