Monday, April 6, 2026

কাশ্মীর হারানোর ভয়! রাজ্যপালের হাতে আরও ক্ষমতা দিল কেন্দ্র

Date:

Share post:

লোকসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরের ফলাফল কেন্দ্রের বিজেপি সরকারকে চিন্তায় ফেলেছে। এবছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বিধানসভা নির্বাচন। রাজ্যের দলীয় নেতাদের সঙ্গে কথা বলে আগেই পরিস্থিতি বোঝার পরেই রাজ্যের রাজ্যপালের হাতে ক্ষমতা বাড়ালো স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের হারের ভয় আপাতত নামেই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের স্বীকৃতি দিতে চলেছে, কটাক্ষ কংগ্রেসের।

জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন আইন-এ একাধিক জায়গায় বদল এনে সেখানে রাজ্যপালের ছাড়পত্র আবশ্যক করা হচ্ছে। পুলিশ, নাগরিক পরিষেবা, সর্বভারতীয় পরিষেবা, দুর্নীতি দমন শাখা সংক্রান্ত সব ধরনের আর্থিক ছাড়পত্রের জন্য নিতে হবে রাজ্যপালের অনুমোদন। জম্মু ও কাশ্মীর প্রশাসনের আর্থিক ছাড়পত্রের নিয়ন্ত্রণ এভাবেই রাখবেন রাজ্যপাল।

সেই সঙ্গে আইন ব্যবস্থায় নিয়োগ, ভাতা প্রদান, বন্দি মুক্তি বা সেই সংক্রান্ত আবেদনের রাশও থাকছে রাজ্যপালের হাতে। এই বিষয়গুলি রাজ্যপালের অনুমোদন ছাড়া পাশ হবে না। এই আইন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছাড়পত্র পেয়েই ১২ জুলাই থেকে কাশ্মীরে লাগু হয়েছে।

কংগ্রেসের কটাক্ষ, এই আইন প্রণয়নের ফলে স্পষ্ট সাম্প্রতিক কালে জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পাওয়া হচ্ছে না। একাধিক রাজনৈতিক দল কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদার যে সওয়াল করেছিলেন, তা অমিত শাহের মন্ত্রক নেমে নিচ্ছেন না বলেও অভিযোগ করা হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...