Wednesday, June 24, 2026

কেশপুরে দুর্ঘটনা, অ্যাম্বুল্যান্স – লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬

Date:

Share post:

রাতের অন্ধকারে কেশপুরে মর্মান্তিক দুর্ঘটনা (Accident in Keshpur)। ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur medical College Hospital) দিকে যাওয়ার সময় অ্যাম্বুল্যান্স- লরির মুখোমুখি সংঘর্ষ (Ambulance hits lorry)। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই ওই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অ্যাম্বুল্যান্সের ৬ যাত্রীর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন আগেই পেটের যন্ত্রণা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হন চন্দ্রকোনার এক মহিলা। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হানান্তরিত করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্স ডেকে রোগীকে নিয়ে যাওয়ার পথেই পঞ্চমীর বড় পোলের কাছে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, একটি সিমেন্ট বোঝাই লরি কেশপুরের দিকে যাচ্ছিল। কেশপুর দিক থেকে আসা অ্যাম্বুল্যান্সটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে লরির মুখোমুখি হয়ে যায়। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখা যায়নি। অ্যাম্বুল্যান্সের চালক ও রোগী জীবিত আছেন। বাকি যাত্রীদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...