Wednesday, June 24, 2026

মানিকতলার কোর কমিটি আপাতত থাকছে, জানালেন জয়প্রকাশ

Date:

Share post:

বিপুল ভোটে জয়। উপনির্বাচনে (By Election) রেকর্ড ভোটে জয়। মানিকতলায় (Maniktala) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী সুপ্তি পাণ্ডে (Supti Pandey) ৬২ হাজারের বেশি ভোটে জিতেছেন। তৃণমূল কংগ্রেসে উচ্ছ্বাস সর্বত্র। এই সাফল্যকে মাথায় রেখেই এই কেন্দ্রের নির্বাচনী কমিটির (Election Committee) মেয়াদ বৃদ্ধি করল দল।

শনিবার দলের তরফে রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, বিপুল জয় এবং সাফল্যের পর মানিকতলা কোর কমিটির মেয়াদ বৃদ্ধি করছে তৃণমূল নেতৃত্ব। নতুন বিধায়ককে কাজে সহযোগিতা করার জন্য এই কমিটি সহযোগিতা করবে। নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশই বলবৎ থাকছে। উল্লেখ্য, ভোটের প্রার্থী ঘোষণার আগেই স্বয়ং দলনেত্রী এই কোর কমিটি তৈরি করে দেন। কোর কমিটির আহ্বায়ক কুণাল ঘোষ। সম্মানীয় অন্যান্য সদস্য হলেন, অতীন ঘোষ, পরেশ পাল, স্বপন সমাদ্দার ও অনিন্দ্য রাউত।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...