Wednesday, June 24, 2026

তাকেশ্বর স্টেশনের পাশের বস্তিতে বুলডোজার! রেলের সিদ্ধান্তে ঘরছাড়া বহু মানুষ

Date:

Share post:

অমৃত ভারত (Amrit Bhandar) প্রকল্পের আওতায় আনা হয়েছে রেল স্টেশনকে (Rail Station)। আর সেকারণেই জোরকদমে শুরু হয়েছে কাজ। শনিবার তারকেশ্বর (Tarakeshwar) স্টেশনের কাছে বস্তি উচ্ছেদ করতে এবার বুলডোজার (Bulldozer) চালাল রেল (Rail)। আচমকা রেলের এমন সিদ্ধান্তে বিপাকে সাধারণ মানুষ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রাতারাতি ঘর হারিয়ে রীতিমতো বিপাকে পড়েন বহু মানুষ। তবে উচ্ছেদের সময় যাতে কোনওরকম অশান্ত পরিস্থিতির সৃষ্টি না হয় সে কারণে রেলের তরফে বিশাল পুলিশ (Police) বাহিনী মোতায়েন করা হয় বলে খবর। তবুও রেলের এমন সিদ্ধান্তকে একেবারেই মানতে নারাজ স্থানীয়রা।

তবে রেল সূত্রে খবর, তাদের জায়গা দখলমুক্ত করার যে সময়সীমা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শুক্রবারই শেষ হয়েছে। আর সেকারণেই শনিবার সকাল সকাল নোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু করে রেল। বস্তি ভাঙতে ডেকে আনা হয় বুলডোজার। তবে বর্ষাকালে আচমকা গৃহহারা হওয়ায় মাথায় ছাদ নেই বস্তিবাসীদের। তাঁদের অভিযোগ, রেলের কাছে বর্ষাকাল কেটে যাওয়ার পর এই অভিযান চালানোর কথা অনুরোধ করলেও কোনও কথাই মানা হয়নি। অন্যদিকে, রেলের জায়গা দখল করে যারা ব্যবসা করছেন বা অবৈধ বাড়ি তৈরি করেছেন তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলেও বেছে বেছে কেন বস্তিবাসীদের টার্গেট করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে।

যদিও রেল সাফ জানিয়েছে, নোটিশ জারির পর নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরই এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীদিনে রেলের সমস্ত দখল উচ্ছেদ করা হবে। কিন্তু রাতারাতি ঘর হারিয়ে বর্ষায় এখন কোথায় যাবেন তা নিয়ে সন্দিহান বস্তিবাসীরা।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...