Wednesday, June 24, 2026

অমানবিক! তিন শিশুর আম চুরির শাস্তি শুনলে গায়ে কাঁটা দেবে

Date:

Share post:

হাত বাঁধা। শরীরে একের পর এক বেতের বাড়ি। প্রবল যন্ত্রণাতেও যাতে তারা চিৎকার করতে না পারে, তার জন্য মুখে গোঁজা তাদেরই তোলা আম। যোগীরাজ্যে অনুমতি ছাড়া আম তোলায় এভাবেই শাস্তি পেল তিন শিশু। অনেক লোক দাঁড়িয়ে দেখলেন। ছবিও তুললেন কয়েকজন। কিন্তু কেউ আটকালেন না পাশবিক অত্যাচার করা বাগান দেখভালকারীকে। যদিও ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের এক আমবাগানের দেখভালকারী সুদর্শন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এলাকার কয়েকটি শিশুকে তিনি মারধর করেন। এই শিশুগুলি তাঁর বাগান থেকে আম পেড়ে নিয়ে যেত বলে অভিযোগ করেন তিনি। এরপর চার থেকে ছয় বছর বয়সী শিশুগুলিকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। আমগাছের সঙ্গে তিনজনকে বাঁধেন। তারপর শুরু হয় বেধড়ক মার।

সেই সময় এই মারধরের ভিডিও তুলে ভাইরাল করেন এলাকার মানুষ। সেখানে শোনা যায় বাগান দেখভালকারী সুদর্শন হুমকি দিচ্ছেন, এরপরেও বাগানে এলে শিশুদের আরও কঠিন শাস্তি হবে। তবে চক থানার পুলিশ ভিডিও দেখে গ্রেফতার করে সুদর্শনকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...