Thursday, June 4, 2026

বাংলায় চারে চার করার লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল, দেশেও পিছিয়ে বিজেপি

Date:

Share post:

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল (By election news) ঘোষণা হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। কিন্তু এর মধ্যেই সার্বিক যে ছবিটা ধরা পড়ছে তাতে সর্বত্র সবুজের আধিপত্য। সকাল সাড়ে দশটা পর্যন্ত গণনার নিরিখে উপনির্বাচনের লড়াইয়ে চার কেন্দ্রীয় এগিয়ে রয়েছে তৃণমূল (TMC)। মানিকতলার প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে সুপ্তি পান্ডে (Supti Pandey), রায়গঞ্জের সাড়ে ২১ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী(Krishna Kalyani)। রানাঘাট দক্ষিণে ১৩ হাজার ২০০ ভোটে মুকুটমণি অধিকারী (Mukutmani Adhikari) এবং বাগদায় সাড়ে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। বাংলার পাশাপাশি দেশেও ধরাশায়ী হওয়ার পথে বিজেপি। উপনির্বাচনে দেশের ১৩ বিধানসভা আসনের মধ্যে ১১টিতে পিছিয়ে বিজেপি ও তার সহযোগী দল।

শনিবার সকাল থেকে সেই কেন্দ্রগুলিতেও শুরু হয়েছে গণনা। তালিকায় রয়েছে বিহারের একটি কেন্দ্র, হিমাচল প্রদেশের তিনটি কেন্দ্র, উত্তরাখণ্ডের দু’টি কেন্দ্র এবং মধ্যপ্রদেশ, পঞ্জাব এবং তামিলনাড়ুর একটি করে কেন্দ্র। সকাল সাড়ে দশটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উত্তরাখণ্ডে বদ্রিনাথ, মঙ্গলৌর, হিমাচলের হমিরপুর নালাগরে এগিয়ে কংগ্রেস, জলন্ধর পশ্চিমে এগিয়ে আম আদমি পার্টির (AAP)প্রার্থী। তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে (DMK)। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে উপনির্বাচনে মাত্র দুটিতে এগিয়ে বিজেপি (BJP)। মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে, বিহারে এগিয়ে বিজেপির সহযোগী জেডিইউ(JDU)।


Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...