Friday, April 3, 2026

ডবল ইঞ্জিন রাজ্যে বিচারের গৈরিকীকরণ! প্রাক্তন বিচারপতির বিজেপিতে যোগ

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে বসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিচারের বাণী শোনানোর পরে আসল সামনে আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিজেপিতে যোগ দিয়ে যাবতীয় সম্ভাবনার অবসান ঘটান অভিজিৎ নিজেই। সেই অভিজিতের ট্রেন্ড এবার মধ্যপ্রদেশে। হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পরই বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশের বিচারপতি রোহিত আর্য।

মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি রোহিত আর্য তিন মাস আগে বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের এজলাসে রাজ্যের পুলিশকে বিভিন্ন মামলায় ভর্ৎসনা করে আসা রোহিত নিজের ভাবমূর্তি পরিষ্কার রাখার চেষ্টা করেছেন। সেই সঙ্গে লোকসভা নির্বাচনের আগে বাংলায় তড়িঘড়ি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতির আসন থেকে নামিয়ে এনে বিজেপিতে যোগদান করানোয় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। সেখান থেকে শিক্ষা নিয়ে রোহিতের যোগদানে তাড়াহুড়ো করেনি মধ্যপ্রদেশ বিজেপি।

২০১৩ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হওয়া ও ২০১৫ সালে স্থায়ী বিচারপতি হিসাবে জায়গা পাওয়া রোহিত অবশ্য বিতর্কিত সিদ্ধান্ত দিয়েও সংবাদের শিরোনামে এসেছেন। ব্যাপম কেলেঙ্কারিতে অভিযুক্ত চিরায়ু মেডিক্যাল কলেজের পরিচালন সংস্থার সম্পাদক ডাঃ অজয় গোয়েঙ্কাকে বেকসুর খালাস দিয়েছিলেন। আবার কোভিড নিয়ম ভাঙার জন্য কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকি ও নলিন যাদবের জামিন নাকচ করেছিলেন। পরে তাঁর রায়কে নাকচ করেছিল সুপ্রিম কোর্ট। আবার এই রোহিত আর্যই শ্লিলতাহানিতে অভিযুক্ত এক ব্যক্তিকে জামিন দিয়েছিলেন অভিযোগকারী মহিলাকে বোন হিসাবে মেনে নিয়ে রাখি পরার শর্তে।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...