Monday, March 16, 2026

অনন্তর বিয়েতে বরযাত্রীদের ২ কোটির ঘড়ি উপহার মুকেশ আম্বানির!

Date:

Share post:

ছোট ছেলের বিয়েতে রাজকীয় আয়োজন করে খবরের শিরোনামে মুকেশ ও নীতা আম্বানি (Mukesh Ambani- Neeta Ambani)। প্রাক বিবাহ উৎসব থেকে শুরু হয়ে বিয়ে- আশীর্বাদ- মঙ্গল উৎসব নিয়ে গত তিনদিন ধরে আলোচনায় শুধুই অনন্ত আম্বানি – রাধিকা মার্চেন্ট (Anant Ambani- Radhika Merchant wedding)। হলিউড- বলিউডের তারকা সমাবেশে ঝলমলে জিও কনভেনশন সেন্টার। ১২ জুলাই নব দম্পতির চারহাত এক হয়েছে। আর তাই বরের বন্ধুদের হাতে ২ কোটির ঘড়ি পরিয়ে ধন্যবাদ জানালেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। শাহরুখ (Shahrukh Khan)- রণবীর, অর্জুন কাপুর থেকে শুরু করে সব বরযাত্রীদের হাতেই অডেমার্স পিগেট ওক পারপেটুয়াল ক্যালেন্ডার ঘড়ি (Audemars Piguet Oak Perpetual Calendar Watch)উপহার হিসেবে তুলে দিয়েছে আম্বানি পরিবার।

বিয়েতে রিচার্জ মিলের ৫২-০৫ ট্যুরবিলন ফারেল উইলিয়ামস লাক্সারি ঘড়ি পরেছিলেন অনন্ত। এর দাম প্রায় ৫৪ কোটি টাকা। ছোট ছেলের বিয়েতে রিলায়েন্স কর্তা যে এলাহি আয়োজন করেছেন তাতে কম করে ৫০০০ কোটি টাকা খরচ হয়েছে বলে মনে করা হচ্ছে। গুজরাটের জামনগরে প্রথম প্রাক-বিবাহের যে অনুষ্ঠান ছিল, তাতে খরচ হয়েছিল ১০০০ কোটি টাকা। এরপর ইটালিতে দ্বিতীয় প্রি-ওয়েডিংয়েও প্রায় ২৫০০ কোটির মতো খরচ হয়েছে। বলিউড, হলিউড থেকে তারকারা যেমন এসেছিলেন, তেমনই দেশ-বিদেশের রাজনৈতিক নেতারা, প্রাক্তন রাষ্ট্রনেতারাও এসেছিলেন। কাউকেই খালি হাতে ফেরাননি আম্বানি কর্তা। জিও- এর মালিক তাঁর ঘনিষ্ঠ সঙ্গী, গ্রুমসম্যান সকলকে ২ কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছেন। রণবীর সিং সেই ঘড়ি পরা ছবি সমাজমাধ্যমে শেয়ারও করেছেন।


spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...