Wednesday, June 24, 2026

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি! কখন খুলবে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার? জানা গেল সময় 

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান হতে চলেছে রবিবার। আর কিছুক্ষণের মধ্যেই খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) রত্ন ভাণ্ডার (Ratna Bhandar)। জগন্নাথধামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সূত্রের খবর, রত্ন ভাণ্ডার খোলা হতে পারে রবিবার দুপুর ঠিক ১টা ২৮ মিনিটের মধ্যে। তবে সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেলেও শেষ পাওয়া খবর, ডুপ্লিকেট চাবি পরীক্ষা করে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই খুলতে পারে ভাণ্ডারের দরজা। জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পাড়িই এই সময় নির্ধারণ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশেষ সময়ের কথা ঘোষণা করেন ওডিশা হাইকোর্টের বিচারপতি তথা রত্ন ভাণ্ডারের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান বিশ্বনাথ রথ।

ইতিমধ্যেই ওডিশার বিজেপি সরকারের পক্ষ থেকে রত্ন ভাণ্ডার খোলা নিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডওর তৈরি গঠন করা হয়েছে। রত্ন ভাণ্ডার খোলার পরই সেটির সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। নির্বাচনী প্রচারে বিজেপির তরফে ক্ষমতায় এলেই রত্ন ভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মতো, এদিন ভাণ্ডারের রহস্য প্রকাশ্যে আসবে কী না সেদিকে নজর ওড়িশা-সহ গোটা দেশের মানুষের। বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই জগন্নাথ মন্দির চত্বরে পৌঁছে গিয়েছে। দলে রয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের একটি আধিকারিক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক আধিকারিক এবং একাধিক সেবায়েত।

ছ’বছরেরও বেশি সময় ধরে হারিয়ে গিয়েছে পুরীর রত্ন ভাণ্ডারের আসল চাবি। ফলে এদিন ডুপ্লিকেট চাবি দিয়েই রত্ন ভাণ্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী, বিচারপতি বিশ্বনাথ রথ জানিয়েছেন, চাবি দিয়ে খোলা সম্ভব না হলে রত্ন ভাণ্ডারের তালা ভেঙে ফেলা হবে। তবে ভিতরে এবং বাইরের ভাণ্ডারের কাছে দু’টি সাপুড়ের দলকে রাখা হচ্ছে। কোনওভাবেই যেন কোনও বিপত্তি না ঘটে এবং কোনও ব্যক্তিকে সাপ কামড়াতে না পারে, তার জন্যই এই আয়োজন।


Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...