Sunday, May 31, 2026

সরকারি হাসপাতালে পথ-কুকুরের দাপট, আটকাতে গুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের

Date:

Share post:

সরকারি হাসপাতালে পথ কুকুরের দাপটে আক্রান্ত রোগী, তাঁদের আত্মীয়, চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সবাই। জলাতঙ্কের ভয়ে কাঁটা সকলে। এক রোগ সারাতে এসে উল্টো বিপত্তি। কেন হাসপাতাল চত্বরে কুকুর নিয়ন্ত্রণ করা হচ্ছে না? উঠছে প্রশ্ন। এই সমস্যার সমাধানে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দেশের সব হাসপাতালের জন্যই নির্দেশিকা জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিকর্তা তাঁর চিঠিতে লেখেন, হাসপাতালের কয়েকজনকর্মী কুকুরদের নিয়মিত দু’বেলা খাবার দেন। এমনকী অভিযোগ, রোগীর বরাদ্দ খাবারও চলে যায় কুকুরের পাতে! হাসপাতাল চত্বর তো বটেই বাইরের এলাকাও অবিলম্বে পথ-কুকুর মুক্ত করতে হবে। কেননা হাসপাতালের স্বাস্থ্য না ফেরালে রোগী সুস্থ হওয়া কঠিন। এই পরিস্থিতিতে হাসপাতালের উপাধ্যক্ষদের বার্তা পাঠিয়ে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।

নির্দেশিকায় বলা হয়েছে,
• হাসপাতাল ঘিরে অন্তত ৮ ফুট পাঁচিল দিতেই হবে।
• হাসপাতালের প্রধান প্রবেশপথে চারপেয়ে ঢোকার রাস্তা আটকাতে হবে।
• হাসপাতাল চত্বরের বাইরে কুকুরকে খেতে দিতে হবে।

হাসপাতালকে কুকুরমুক্ত করতে নিরাপত্তা কর্মীদের বিশেষ ভূমিকা আছে। কিন্তু কুকুর তাড়ানোর সময় লাঠিপেটা বা নির্দয় হলে চলবে না। হাসপাতালকে কুকুর-বিড়ালসহ যাবতীয় জন্তু থেকে মুক্ত করতে উপাধ্যক্ষকে লাগাতার প্রচার চালাতে হবে।

আরও পড়ুন- রাজ্যের জয়েন্টের মাধ্যমেই নেওয়া হোক মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা, দাবি এনআরএসের প্রাক্তনীদের

 

Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...