Thursday, April 23, 2026

বাঙালি সাজে অনন্ত- রাধিকার রিসেপশনে টলিউড!

Date:

Share post:

দেশজুড়ে আলোচনায় এখন শুধুই আম্বানি পরিবার। শুক্রবার মালাবদল হয়েছে অনন্ত আম্বানি- রাধিকা মার্চেন্টের (Anant Ambani Radhika Merchant wedding)। ‘আশীর্বাদ’ পর্ব মিটিয়ে রবিবার রিসেপশন, যার পোশাকি নাম মঙ্গল উৎসব। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে হাজির হতে শুরু করেছেন অতিথিরা। মুম্বইয়ের হাই- প্রোফাইল অনুষ্ঠানে যোগ দিতে পুরোদস্তুর বাঙালিয়ানার সাজে তৈরি টলিউড। সকাল থেকে বিমান ধরতে দেখতে গিয়েছে রাইমা সেন (Raima Sen),যশ দাশগুপ্ত (Yash Dasgupta),নুসরত জাহানকে (Nusrat Jahan)। খবর, বিয়েবাড়িতে উড়ে যাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee),সুস্মিতা চট্টোপাধ্যায়ও। ইতিমধ্যেই অনুষ্ঠানে পৌঁছে গেছেন কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty),শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।

সঙ্গীত জগতের তারকাদের গ্রুপ ছবিও শেয়ার করেছেন সোনু নিগম। রয়েছেন হরিহরন, শঙ্কর মহাদেবন, অজয় – অতুল।

তবে শেষমুহুর্তে যাওয়া ক্যান্সেল করলেন টোটা রায় চৌধুরী। জানা যাচ্ছে কালো শেরওয়ানিতে গ্র্যান্ড রিসেপশনে যোগ দেওয়ার জন্য অভিনেতা তৈরি হলেও এক আত্মীয়ের অসুস্থতার কারণে মুম্বই যেতে পারছেন না টোটা।

হাসিমুখেই পাপারাজ্জিকে অভিবাদন জানিয়ে এদিন সকালেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন যশ – নুসরত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, লিখেছেন ‘দ্য ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি’।অনন্ত-রাধিকার বিয়ের রিসেপশনে যোগ দিতে মুম্বইয়ে গিয়েছেন রাইমা সেন। বিমানবন্দরে আদরের পোষ্যের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। নায়িকা জানিয়েছেন, তিনি এ দিন মায়ের শাড়িতে সেজে উঠবেন। গয়নাও মা মুনমুন সেনের। রাজসিক বিয়ের আভিজাত্য বজায় রেখেই নিজের সাজ বেচেছেন সুচিত্রা সেনের বড় নাতনি। যদিও রিয়া কী পোশাক পরবেন তা জানা যায়নি। টলিউড-বলিউডের নিত্যযাত্রী শাশ্বত চট্টোপাধ্যায়কে সাজিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। শাশ্বত পরবেন সাদা জমিনে সোনালি সুতোর কাজ করা বেনিয়ান পাঞ্জাবি। ধুতির পাড়েও সোনালি সুতোর সূক্ষ্ম নকশা থাকছে, পায়ে বাদামি রঙের জুতি। ইতিমধ্যেই রংবেরঙের পাঞ্জাবিতে হাজির রণবীর সিং, উপস্থিত হয়েছেন কিম কারদেশিয়ানও।


Related articles

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...