Monday, April 6, 2026

আজ উইম্বলডন ফাইনাল, মুখোমুখি জকোভিচ-আলকারেজ

Date:

Share post:

আজ উইম্বলডন ফাইনাল। রবিবার সন্ধ্যায় উইম্বলডেনর ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারেজ ও নোভাক জকোভিচ। গতবারের চ্যাম্পিয়ন বনাম সাতবারের চ্যাম্পিয়ন। স্প্যানিশ তরুণের সামনে সুযোগ টানা দ্বিতীয়বার ঘাসের কোর্টে ট্রফি জেতার। অন্যদিকে, সার্ব টেনিস তারকা সামনে কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।

উইম্বলডনের ফাইনালে উঠলেও আলকারেজ যে জোকোভিচকে হারিয়ে দেবেন, এটা অনেকেই ভাবতে পারেননি। গত বছর সেটাই করেছিলেন স্পেনের খেলোয়াড়। চার ঘণ্টা ৪২ মিনিটে পাঁচ সেটের লড়াইয়ে জিতেছিলেন।আবার রবিবার ফাইনাল। তবে তার আগে আলকারেজের মুখে ফুটবলের কথা। রবিবারই আবার ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে স্পেন। আলকারেজ তাই বলছেন, ‘‘রবিবার স্প্যানিশদের জন্য আদর্শ দিন হতে পারে। সন্ধেবেলায় আমি উইম্বলডন ফাইনাল খেলব। রাতে স্পেন ইউরোর ফাইনাল খেলবে। দুটো ম্যাচই যদি আমরা জিতি, তাহলে স্প্যানিশদের কাছে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!’’ নিজে টেনিস তারকা। যদিও ফুটবলও আলকারেজের অন্যতম প্রিয় খেলা। তিনি বলছেন, ‘‘স্পেন এবার দুর্দান্ত খেলছে। দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। ওদের ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আশা করি, রবিবার জোড়া জয়ের স্বাদ পাবেন স্প্যানিশরা।“

এদিকে, জকোভিচ আবার বলছেন, ‘‘বিশ্বাসই হচ্ছে না আমি উইম্বলডন ফাইনালে! টুর্নামেন্ট শুরুর ৮ দিন আগে লন্ডন এসেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোর্টে নামতে পারব কিনা, তা নিয়ে দোলাচলে ছিলাম। টুর্নামেন্ট শুরু ৩-৪ দিন আগেও জোর দিয়ে বলতে পারিনি খেলবই।’’ তিনি আরও বলেন, ‘‘প্র্যাকটিসে বিশ্বের প্রথম সারির কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কয়েকটা সেট খেলার পর বুঝতে পারি, শুধু কোর্টে নামাই নয়, অনেক দূর এগোতে পারব।“

আরও পড়ুন- আজ ইউরো কাপের ফাইনাল, ট্রফির খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...