Monday, April 6, 2026

সুপ্রিম কোর্টে স্থগিত DA মামলার শুনানি, আরও সময় চাইল রাজ্য সরকার

Date:

Share post:

শীর্ষ আদালতে উঠলেও সোমবারেও হল না DA মামলা শুনানি। আরও সময় চাইল রাজ্য সরকার। ফলে এদিন মামলাটির শুনানি স্থগিত হয়ে যায়। পরে শুনানির নতুন তারিখ দেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্য সরকার বেশ কয়েকদফায় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া সত্ত্বেও, কেন্দ্রীয় হারে ও বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দিতে ২০২২ সালের ২০ মে রাজ্যকে নির্দেশ দেয় হাই কোর্ট। ওই বছরই উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২৮ নভেম্বর প্রথম বার সুপ্রিম কোর্টে ওঠে ডিএ মামলা। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙঘভি। জানান, হাই কোর্টের রায় মানতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে ওই আর্থিক বোঝা বহন করা কঠিন। এর পর বারবার শুনানি পিছিয়ে যায় শীর্ষ আদালতে। ২০২৩-এর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন আছে বলে জানায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। কিন্তু সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়নি।

রাজ্য আরও সময় চাওয়ায়, এদিন ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি স্থগিত হয়ে গেল। এই পরিস্থিতিতে এখনই এই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভবনা খুবই কম বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।






Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...