Saturday, June 20, 2026

হাওড়ায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার! হামলার কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার (Howrah) জগাছা থানার অন্তর্গত অরবিন্দ রোড এলাকায়। সূত্রের খবর, রবিবার রাতেই অরবিন্দ রোড (Aravind Road) এলাকায় পড়ে থাকতে দেখা যায় যুবককে। তাঁর শরীর রক্তে ভেসে যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর জগাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে হাসপাতালে ভর্তি করায়। তবে কীভাবে ওই যুবক জখম হলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

ঠিক কি ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম রাজ। হাওড়ার আমতা এলাকার বাসিন্দা। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চললেও রাজের শরীরে কোনও গুলির চিহ্ন পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। তবে কী ভাবে ওই যুবক জখম হলেন, তা নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন রাস্তায় পড়ে ছিল রাজ নামে ওই যুবক। তাঁর সারা শরীর ভেসে যাচ্ছিল রক্তে। পরে স্থানীয়রাই খবর দেয় পুলিশে।

 

এদিকে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ওই যুবকের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলে আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।


Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...