Tuesday, March 24, 2026

বিধানসভার বাদল অধিবেশনেই ৪ বিধায়কের শপথগ্রহণ চান স্পিকার, আজই রাজভবনকে চিঠি

Date:

Share post:

উপনির্বাচনে সদ্য জয়ী চার জন তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ (Oath Takeing) নিয়ে আর কোনও জটিলতা চাইছে না নবান্ন। দ্রুত নবনির্বাচিত চার বিধায়ককে শপথগ্রহণ করাতে চাইছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে উদ্যোগী হতে পরিষদীয় দফতর চিঠি পাঠাতে চলেছে রাজভবনে। সেই চিঠিতে তৃণমূলের চার জয়ী প্রার্থীর বিধায়ক হিসাবে শপথগ্রহণের জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে দ্রুত উদ্যোগী হতে অনুরোধ করা হবে।

সম্প্রতি, বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারের শপথ (Oath Takeing) নিয়ে দীর্ঘ টালবাহানা চলেছে৷ রাজ্য-রাজভবন ও বিধানসভার মধ্যে সংঘাতের জন্য শপথগ্রহণ পর্ব নিয়ে তৈরি হয়েছিল নানা জটিলতাও৷ প্রবল বিতর্কের মধ্যে দিয়ে রাজভবন শেষ মুহূর্তে বিধানসভার উপাধ্যক্ষকে শপথ করানোর আনুমতি দিলেও, অধিবেশন চলাকালীন তিনি জানিয়েছিলেন দায়িত্ব নিতে তিনি অপারগ৷ তাই অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করিয়েছিলেন।

এবার রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন৷ তাতে জিতে এসেছেন তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক। তাই তাঁদের শপথ ঘিরে যাতে জটিলতা তৈরি না হয়, সেদিকে নজর প্রশাসনের৷ জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বিধানসভার বাদল অধিবেশন বসতে পারে। তার জন‌্য গত শনিবারই তৃণমূল পরিষদীয় দল মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছে অধিবেশন বসানোর অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। এর মধ্যে রাজ‌ভবনের অবস্থান স্পষ্ট হয়ে গেলে এই বাদল অধিবেশনেই চার বিধায়কের শপথ পর্ব সেরে ফেলতে পারেন অধ‌্যক্ষ। আজ, সোমবার পরিষদীয় দফতর থেকে চিঠি দিয়ে রাজভবনকে বিধায়কদের শপথগ্রহণের ক্ষেত্রে উদ্যোগী হতে আবেদন করা হবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন: এবার নিয়োগে বাধা দিলে আলিমুদ্দিনে জবাব চাইব! বিকাশকে তুলোধনা চাকরিপ্রার্থীর

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...