Sunday, June 21, 2026

উপনির্বাচনে লজ্জাজনক হার! বিজেপি নেতৃত্বকে তুলোধনা তথাগতর, বিদ্রূপ তৃণমূলের

Date:

Share post:

একের পর এক বিস্ফোরক মন্তব্য। লোকসভায় মুখ থুবড়ে পড়ার পর এবার বাংলার ৪ কেন্দ্রের উপনির্বাচনেও (Assembly By Election) গোহারা হেরেছে বিজেপি (BJP)। এবার উপনির্বাচনে দলের ভরাডুবির পর, প্রকাশ্যে বিজেপির অন্দরে অন্তর্কলহ। সেই রেশ ধরেই এবার দলীয় নেতৃত্বের সমালোচনায় মুখর বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। দলের বিরুদ্ধে এমন মন্তব্য করে বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন তথাগত। বিজেপি নেতার টুইট রিটুইট করে সেই অভিযোগকে কার্যত মান্যতা দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র ঋজু দত্ত (Riju Dutta)।

দলের লজ্জাজনক ফলাফলের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিধানসভা উপনির্বাচনে ৪ আসনে হার রাজ্য ও রাজ্য বিজেপির প্রতি কেন্দ্রের উদাসীনতার জীবন্ত দলিল। যার জেরে ধীরে ধীরে দলের একনিষ্ঠ, দায়িত্ববান, সৎ কর্মীরা কোনঠাসা হয়ে পড়ছেন এবং অন্যদিকে দূর্নীতিপরায়ণ অসৎ কর্মীরা আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছেন। এদিন নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জে পি নাড্ডাকে ট্যাগ করে পোস্ট করেছেন বিজেপি নেতা। আর দলের বর্ষীয়ান নেতার এমন পোস্টে ঘরে ও বাইরে প্রবল সমালোচনার মুখে গেরুয়া শিবির। তবে বিজেপি নেতার এই পোস্ট দেখে সরব তৃণমূল‌‌ও।

এদিন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত তথাগতের পোস্টকে পরোক্ষে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপির ঠিক কেমন হাল তা সংক্ষেপে ব্যাখ্যা করেছেন গেরুয়া শিবিরের প্রবীণ নেতা। এরপরই ঋজু লেখেন, শুভেন্দু, সুকান্ত এবং মানসিকভাবে অসুস্থ নিজেদের দলেই ধর্ষক নিয়োগকারী অমিত মালব্য পুরো ইকোসিস্টেমকে বোকা বানিয়ে যাচ্ছেন। যার ফল এবার হাতেনাতে পেল বিজেপি। বাংলায় যে বিজেপির পায়ের তলার মাটি সরছে তা ভোটেই প্রমাণ করেছেন রাজ্যবাসী।


Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...