Wednesday, June 24, 2026

ভোটপর্ব মিটতেই রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো হল রাজীব কুমারকে

Date:

Share post:

লোকসভা ভোট ও বিধানসভার উপনির্বাচন পর্ব মিটতেই ফের রাজ্য পুলিশের DG পদে ফেরানো হল রাজীব কুমারকে (Rajiv Kumar)। বর্তমান ডিজিপি সঞ্জয় মুখোপাধ্যায় (Sanjay Mukharjee) ফিরলেন অগ্নিনির্বাপণ বিভাগের ডিজি পদে। এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে। লোকসভা নির্বাচনের আগে রাজীবকে পদ থেকে সরানো হয়। অবশেষে লোকসভা নির্বাচনের মাস দেড়েক পরে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে ফিরিয়ে আনা হল।নির্বাচন কমিশনের নির্দেশে লোকসভা ভোটের আগে আইপিএস অফিসার রাজীব কুমারকে (Rajiv Kumar) ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তথ্য ও প্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদের দায়িত্বে ছিলেন তিনি। লোকসভা ভোটের মাস তিনেক আগেই রাজীবকে ডিজি পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে ভোট ঘোষণার পরে তাঁকে সেই পদ থেকে সরায় কমিশন। এত দিন তথ্যপ্রযুক্তি দফতরের সচিবের দায়িত্বই সামলাচ্ছিলেন রাজীব। নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত অফিসারদের ভোট মেটার পরে স্বপদে ফিরিয়ে আনাই ‘দস্তুর’। সেই মতো লোকসভা ভোট শেষ হয়ে যাওয়ার পরেই ডিজি পদে ফেরার কথা ছিল রাজীবের। কিন্তু সেটা না হওয়ায় জল্পনা শুরু হয়।

সূত্রের খবর, সাম্প্রতিক উপনির্বাচনের কারণেই এতদিন ডিজি পদে রদবদল করা হয়নি। খুব সম্প্রতি রাজ্যে আর কোনও নির্বাচনের সম্ভাবনা নেই। এখন রদবদলের পর্ব সেরে ফেলল রাজ্য।






Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...