Tuesday, March 17, 2026

‘নতুন’কে স্বাগত সোহিনী-শোভনের, কী বলছেন ‘প্রাক্তন’রা

Date:

Share post:

বিয়ে করছেন সোহিনী-শোভন। খুব বেশি ঢাক না পেটালেও কাছের মানুষরা থাকছেন সোমবারের সেই পরিণয় সন্ধ্যায়। আর যারা কাছে ছিলেন তাঁরা এখন দূরে গিয়েছেন। তাই বিয়ের আসর থেকে অনেক দূরেই থাকবেন রণজয় আর স্বস্তিকা। সোহিনীর প্রাক্তন ও শোভনের প্রাক্তনী। মন থেকেও যে তাঁরা দুজন পুরোনো সম্পর্কের থেকে অনেক দূরে চলে গিয়েছেন তারও আভাস দিলেন সোশ্যাল মিডিয়ায়।

অভিনেতা রণজয় বিষ্ণু সম্প্রতি ভিডিও অ্যালবাম শুট করতে লাদাখে গিয়েছিলেন। সেখানকার ছবি শেয়ার করে নিজেকে বৈরাগী দাবি করেছিলেন। সোমবার আরও পুরোনো কিছু ছবি শেয়ার করে স্মৃতিকে তাকে তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন। স্পষ্ট করে কিছু না বললেও সোহিনীর বিয়ের আগেই তিনি সম্পর্কের স্মৃতি মুছে ফেলতে চাইছেন তা স্পষ্ট করে দিয়েছেন। তবে কী সোহিনীর নতুন জীবনের পরই শোনা যাবে রণজয়ের নতুন সম্পর্ক সামনে আসবে, জল্পনা টলিউডে।

শোভনের সঙ্গে সম্পর্কে ইতি টানার পরে মন থেকে অন্দরে বা বাইরে সেভাবে প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি বিভিন্ন ছবি বা ভিডিও পোস্ট করেছেন তাতে অনুমান করা যায় তিনি দম নেওয়ার চেষ্টা করছেন। কখনও রেস্তোঁরায় ছবি দিয়ে লিখছেন ‘নিঃশ্বাস নাও আর খাও’। আবার কখনও বিভিন্ন ভঙ্গিমায় একগুচ্ছ ছবি পোস্ট করে লিখছেন ‘এখনও অনেক ভঙ্গিমা বাকি রয়েছে’। খুব তাড়াতাড়ি তিনিও নতুন সম্পর্কে জড়াতে চলেছেন, এমনটাও ফিল্ম দুনিয়ার অন্দরের খবর।

সোমবার দক্ষিণ চব্বিশ পরগণার কোনও একটি খামারবাড়িতে বসছে সোহিনী-শোভনের বিয়ের আসর। প্রায় এক বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে। সেই সঙ্গে একেবারে যবনিকা পড়তে চলেছে দুজনেরই পুরোনো সম্পর্কে। যদিও সে সব ভুলে টলিউডেরও মন বিয়েবাড়িতেই।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...