Friday, April 3, 2026

প্রতারক ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ২ মহিলা

Date:

Share post:

আইন শৃঙ্খলা রক্ষায় গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত পুলিশ। প্রতারণার জাল গোটা গ্রামকে এমনভাবে গ্রাস করেছে যে, যেকোনও উপায়ে সেই অসাধু কাজকে পুলিশ প্রশাসনের কাছ থেকে আড়ালে রাখতে তৎপর দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলি এলাকার জালাবেড়িয়া দুনম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ পুলিশকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয় সোমবার। যদিও গুলি চালানো নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

নকল সোনার লোভ দেখিয়ে জালাবেড়িয়া দুনম্বর পঞ্চায়েত এলাকার পয়তারহাট গ্রামে প্রতারণার জাল ছড়ানো হয়। সেই জালে পা দিয়ে প্রতারিতরা গ্রামে এলে সম্মিলিতভাবে তাঁদের সব লুঠ করে নেওয়া হত, এমন অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ গ্রামে গেলে প্রথমেই গ্রামবাসীরা পুলিশকে আটকায়।

পুলিশের তদন্তে উঠে আসে গোটা প্রতারণা চক্রের মূল অভিযুক্ত সাদ্দাম লস্কর নামে এক ব্যক্তি। তারই সন্ধানে সোমবার অভিযান চালায় পুলিশ। তখনই সাদ্দামের পরিবারের লোকেরা পুলিশের উপর হামলা চালায়। স্থানীয়দের অভিযোগ কমপক্ষে দু রাউন্ড গুলি চালানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগণার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালির দাবি, পুলিশের সামনে বন্দুক দেখানো হয়েছে। গুলি চলেছে কিনা তা তদন্ত সাপেক্ষ। তবে কোনও পুলিশকর্মী আহত হননি।

ঘটনার পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতার করা হয় গ্রামের দুজন মহিলাকে। তবে মূল অভিযুক্ত সাদ্দাম লস্কর পলাতক। অন্যদিকে গ্রামে পুলিশের উপর হামলা চালানো অভিযুক্তরাও পলাতক। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...