Tuesday, June 23, 2026

ভোটে করুণ অবস্থা! এক ধাক্কায় ১০ IPS অফিসারকে বদলি করে কড়া বার্তা যোগীর

Date:

Share post:

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে (Loksabha Election) ভরাডুবি হয়েছে। আর সেই হারের দায় এবার দলের নেত-কর্মীদের উপর চাপালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Uttarpradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে রীতিমতো বিপাকে পড়ে যোগী মানতে বাধ্য হলেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই দলের এমন হতশ্রী ফলাফল। আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল দেশের রাজনীতি। বিরোধীদের মতে, উপর মহলের কাছে কড়া বার্তা পেয়েই ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতা কর্মীদের সাবধান করলেন যোগী।

রবিবার উত্তর প্রদেশে বিজেপির কার্যকরী কমিটির বৈঠকে আক্ষেপের সুরে যোগী আদিত্যনাথ বলেন, ভোটের আগে যে বিরোধীরা কার্যত হেরে বসেছিল, ফলাফল বেরোনোর পর তারা রীতিমতো নেচে বেড়াচ্ছে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা উত্তর প্রদেশে ধারাবাহিকভাবে বিরোধীদের চাপে রাখতে পেরেছিলাম। কিন্তু চলতি বছর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই আমাদের এই হাল হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোটের কারণেই বিরোধী ভোট ভাগ হয়নি বলেও উল্লেখ করেছেন আদিত্যনাথ।

তবে নির্বাচনে হারের কোপ পড়েছে সরকারি আধিকারিকদের উপর। ইতিমধ্যে ফল মনপসন্দ না হওয়ায় ১০ জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে। তার মধ্যে রয়েছেন অযোধ্যার জেলাশাসকও। উত্তর প্রদেশে ব্যাপক ফলাফলের আশায় বুক বেঁধেছিল বিজেপি। ৪০০ পারের স্লোগান তুলে প্রচারে ঝড় তুলেছিল যোগী সরকার। কিন্তু তারপরেও উত্তর প্রদেশে মুখ পুড়েছে বিজেপির। মোট ৮০ আসনের মধ্যে জয় এসেছে মাত্র ৩৩টি আসনে।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...