Tuesday, March 31, 2026

চলচ্চিত্র নির্মাণ-সম্পাদনা করতে আগ্রহী? বিশেষ কোর্স চালু করছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যাকাডেমি

Date:

Share post:

চলচ্চিত্র নির্মাণ ও সম্পাদনা নিয়ে পড়ার জন্য বড় সুযোগ নিয়ে এল রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ। এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যাকাডেমি হাতে কলমে আগ্রহীদের একটি কোর্স করাবে। যেখানে সিনেমা নির্মাণ থেকে সম্পাদনা শেখানো হবে। এই কোর্সের নাম ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’।

১৮ বছরের বেশি বয়সীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। ২২ দিনের কোর্সে দুটি করে ক্লাস করানো হবে। বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে।কোর্স ফি হিসাবে ২ হাজার টাকা। আবেদন পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, বয়সের প্রমাণপত্র এবং সচিত্র পরিচয়পত্রের নথি আবেদনকারীকে নিজে এসে নন্দনের ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টারের অফিসে জমা দিতে হবে। ক্লাস শেষ হওয়ার পরে ওই দিনের বিষয়বস্তু সম্পর্কিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থাও থাকবে। এমনকি রূপকলা কেন্দ্রেও ক্লাস হবে একদিন।

আরও পড়ুন- পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ খরচ করতেই হবে, ডেডলাইন বেঁধে দিল পঞ্চায়েত দফতর

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...