Saturday, April 4, 2026

কলকাতার হোটেলে আন্দামানের যুবকের রহস্য মৃত্যু! দরজা ভেঙে দেহ উদ্ধার পুলিশের

Date:

Share post:

মৃতদেহ বসে আছে বিছানার ওপর, গলায় নাইলনের দড়ি, দমদম এয়ারপোর্ট সংলগ্ন হোটেলের দরজা খুলে চোখ কপালে পুলিশের। খাস কলকাতায় ফের এক মৃত্যু ঘিরে দান বাঁধল রহস্য। হোটেল থেকে উদ্ধার হয়েছে আন্দামানের (Andaman) ওই বাসিন্দার দেহ।

জানা গিয়েছে, অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে হোটেলের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ হোটেলে পৌঁছনোর পর দরজা ভেঙে উদ্ধার করা হয় দেহ। তবে যে অবস্থায় দেহ পাওয়া গিয়েছে, তাতে মৃত্যু স্বাভাবিক কি না, সেই প্রশ্ন উঠছে।

গত ১৩ জুলাই আন্দামান (Andaman) নিকোবরের বাসিন্দা আর শ্রীনিবাস রাও কলকাতায় এসেছিলেন কর্মসূত্রে। বিমানবন্দর সংলগ্ন হোটেলেই ওঠেন তিনি। দু’দিনের জন্য হোটেলের রুম বুক করেন। গতকাল, সোমবার চেক আউট করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি রুম থেকে বেরননি। সকাল সাড়ে ১১ টা বেজে যাওয়ার পরও তিনি না বেরনোয় হোটেলের কর্মীরা দরজার কাছে গিয়ে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে তাঁরা খবর দেন বিমানবন্দর থানায়। বিমানবন্দর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেই চমকে ওঠেন।

হোটেলের এক কর্মীর কথায়, ওই ব্যক্তির গলায় নাইলনের দড়ি জড়িয়ে পাখার সঙ্গে বাঁধা। খাটের ওপর বসা অবস্থায় ছিল মৃতদেহ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। পরিবারকে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান এটা আত্মহত্যার ঘটনা। তবে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ইউটিউব দেখে বোমা তৈরি! তারপর যা ঘটল জয়নগরের তরুণের সঙ্গে…

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...