Thursday, June 25, 2026

মহারাষ্ট্রের পরে কেরালা! জল বাড়ল পেরিয়ারে, ডুবল শিবমন্দির!

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে কেরালার পাঁচটি জেলা বিপর্যস্ত। জলমগ্ন কোচির একটা বড় অংশ। জলের তলায় ডুবল পরশুরামের ঐতিহ্যবাহী আলুভা শিবমন্দিরও। মন্দিরে বেশ কিছু ভক্তের আটকে পড়ারও খবর ছড়ায়। পরে প্রশাসন তাঁদের উদ্ধার করে। এভাবে ৪৮ ঘণ্টার বেশি বৃষ্টির হওয়ায় জল বাড়ল পেরিয়ার নদীতেও। ১৯ তারিখ পর্যন্ত কেরালায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কোঝিকোড়ে এলাকায় পাহাড়ের উপর প্রবল বৃষ্টি হওয়ায় নিচের জেলাগুলি প্লাবিত হয়ে যায়। প্রবল বৃষ্টিতে কোথাও গাছ উপড়ে যায়, কোথাও বাড়ি ভাঙার ঘটনাও ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। অন্তত ২০টি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। অনেক জায়গায় যোগযোগ বাধার মুখে পড়ে গাছ পড়ে রাস্তা আটকে যাওয়ায়।

আবহাওয়া দফতরের তরফ থেকে শুক্রবার পর্যন্ত পাঁচ রাজ্যে কমলা সতর্কতা জারি থাকছে। কোঝিকোড়ে, ওয়েনাড়, কান্নুর, কাশরাগড় ও মালাপ্পুরম জেলায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। সেই সঙ্গে সাত জেলায় হলুদ সতর্কতাও জারি হয়েছে। আগের দুর্ঘটনার কথা মনে করে ইদুক্কি জেলায় রাতের পর্যটনে জারি হয়েছে নিষেধাজ্ঞা। সপ্তাহ তিনেক আগেই এই জেলায় মাটি ধ্বসে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার।

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...