Saturday, March 21, 2026

ওএমআর শিটের হার্ডডিস্কের খোঁ.জে এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্মচারী এবং কর্তাদের জে.রা করল সিবিআই

Date:

Share post:

ফের ওএমআর দুর্নীতির খোঁজে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে হানা দিয়েছে সিবিআই।হাই কোর্টের অলআউট অভিযানের নির্দেশের পর ওএমআর দুর্নীতি খুঁজতে অভিযানে নামে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউয়ের এস বসু রায় কোম্পানির অফিসে সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে তল্লাশিতে নামে সিবিআই। ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অলআউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশও দিয়েছিলেন। সাত সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
এস বসু রায় অ্যান্ড কোম্পানির সাদার্ন অ্যাভিনিউয়ের অফিসে টানা চার দিন তল্লাশি অভিযানের পর এ বার সেখানকার কর্মচারী এবং কর্তাদের জেরা করা হল নিজাম প্যালেসে। ওই সংস্থার এক জন কর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এস বসু রায় সংস্থা থেকে ৩৫টির বেশি হার্ডডিস্ক এবং দু’টি সার্ভার বাজেয়াপ্ত করে সিবিআই। সেই সব হার্ডডিস্কে কী আছে, সার্ভারে আদৌ নষ্ট করা ওএমআরগুলি রয়েছে কি না,সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা। ইতিমধ্যেই সংস্থার বেশ কয়েক জন কর্মচারীকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সেই তালিকায় ছিলেন প্রাক্তন কর্মীরাও। এমনকি, এক জন কর্তাকেও ডাকা হয়েছিল। জানা গিয়েছে, সোমবার তাঁদের নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদ করা হয়।

যদিও সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, হার্ডডিস্ক থেকে যদি কোনও তথ্য বা ফাইল মুছে ফেলা হয়, তবে তা উদ্ধার করা সম্ভব। তবে সেই হার্ডডিস্কের উপর রিরাইট করা হলে মুছে ফেলা তথ্য উদ্ধার করতে বেগ পেতে হয়। এর আগে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই সংস্থারই এক জন কর্মী এবং এক জন কর্তাকে গ্রেফতার করেছিল সিবিআই।

 

Related articles

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...