Monday, June 22, 2026

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

Date:

Share post:

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরও মিথ্যাচার করে জটিলতা তৈরি করেছে বিজেপি। কিছু মানুষকে অল্পদিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায় না। সেটাই দেখা গেল মতুয়া ঠাকুরবাড়িতে।

বিজেপি সাংসদ কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের (Santanu Thakur) বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন তাঁরই গর্ভধারিণী মা ও বড় দাদা। ঠাকুরবাড়ি করায়ত্ত করতে চাইছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সাংবাদিক বৈঠক করে মা ছবিরানী ঠাকুর ও দাদা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের (Subrata Thakur) অভিযোগ, নিজের স্বার্থসিদ্ধির জন্য মাকেও হেনস্থা করতে ছাড়ছেন না শান্তনু।

এই অবস্থায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর তাঁদের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ঠাকুরবাড়ির অভিভাবক মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। বড়মার পর তাঁকে সবাই মানে। ফলে তাঁর সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যদের যোগাযোগ থাকবে এটাই স্বাভাবিক।

আরও পড়ুন: মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

অভিযোগ, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এখন মা, দাদা কাউকেই মানছেন না। ঠাকুরবাড়ির প্রাক্তনীদের আন্দোলন, সংগ্রামের কথা কিছুই মানতে চাইছেন না। ঠাকুরবাড়ির ঐতিহ্যকেও অস্বীকার করতে চাইছেন। এতদিন বনগাঁর মানুষ তাঁর বিরুদ্ধে অভিযোগ করত, এখন নিজের মা ও দাদাও একই অভিযোগ হানলেন।

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...