Friday, April 3, 2026

বেসরকারি নার্সিং স্কুলের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ, উত্তেজনা গড়িয়ায়

Date:

Share post:

চাকরির গ্যারান্টি দিয়েই ভুয়ো নার্সিং স্কুলে (Fraud Nursing School) ভর্তির অভিযোগ, আর্থিক জালিয়াতির বিরুদ্ধে সরব পড়ুয়ারা। গড়িয়া স্টেশন সংলগ্ন শ্রীনগর জল গলি এলাকার এক নার্সিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় (Narendrapur Police Station) অভিযোগ দায়ের। আটক সংস্থার কর্ণধার মানিকলাল জানা (Maniklal Jana)।

দিনের পর দিন পড়ুয়াদের চাকরি এবং শংসাপত্রের গ্যারান্টি দিয়ে নার্সিং স্কুলে ভর্তি করানো হতো বলে অভিযোগ। শুধু তাই নয়, আসল মার্কশিট-সহ নানা নথি আটকে রেখে লক্ষাধিক টাকা পর্যন্ত জমা নেওয়া হয়। এক্স কলেজে পড়ানো হবে বলে প্রতিশ্রুতি দিয়ে অন্য কলেজে পড়ানোর ব্যবস্থা করা হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পড়ুয়ারা টাকা ফেরত চাইতে গেলে সংস্থার মালিক গোটা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন বলে অভিযোগ। শুধু তাই নয় পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নরেন্দ্রপুর থানার পুলিশ।ধৃত মানিকলাল জানা টাকা দেওয়ার কথা অস্বীকার করে বলেন এখানকার পড়াশুনা যাদের পছন্দ হচ্ছে না তাঁরাই মিথ্যে অভিযোগ করেছেন। তদন্তে পুলিশ।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...