Saturday, April 4, 2026

ডবল ইঞ্জিন সরকারের মহারাষ্ট্রে মুসলিম সঙ্গিনী-সহ বাড়ি ভাড়া পাচ্ছেন না সমাজকর্মী গৌতম!

Date:

Share post:

বিজেপির ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সঙ্গিনী মুসলিম হওয়ার ‘অপরাধে’ মুম্বইয়ে ভাড়ায় বাড়ি পাচ্ছেন না ভীমা কোরেগাঁও মামলার অন্যতম অভিযুক্ত সাংবাদিক তথা সমাজকর্মী গৌতম নওলাখা (Goutam Naolakha)। শর্তসাপেক্ষ জামিনে মুক্ত রয়েছেন গৌতম। দিল্লির বাসিন্দা হলেও জামিনের শর্ত হিসাবে তাঁকে মুম্বইতেই (Mumbai) থাকতে হবে। কিন্তু তাঁর সঙ্গিনী সাহবা হুসেনের নাম শুনেই কেউ বাড়ি ভাড়া দিতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ গৌতমদের। মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে ২০১৮-র ১ জানুয়ারি দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। মৃত্যু হয় এক দলিত যুবকের। এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন গৌতম নওলাখাকে (Goutam Naolakha)। তার সঙ্গেই গ্রেফতার করা হয় সোমা সেন, সুধা ভরদ্বাজ, ভারভারা রাও, হানি বাবু, সুধীর ধাওয়ালে, অরুণ পেরেরা, রোনা উইলসন, আনন্দ তেলতুম্বডে, ভার্নন গঞ্জালভেস, সুরেন্দ্র গ্যাডলিং-সহ অনেককে। পুণে পুলিশের অভিযোগ ছিল, ওই সমাবেশের সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দল সিপিআই (মাওবাদী)-এর প্রত্যক্ষ যোগ ছিল। স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত কারণে গৃহবন্দি রাখার প্রস্তাব দিয়ে, ২০২২ সালে মুক্তির আবেদন করেন গৌতম। আদালত তা মঞ্জুর করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় এনআইএ। কিন্তু এনআইএর আবেদন খারিজ করে গৌতমকে গৃহবন্দি রাখার পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত। গত মে মাসে তাঁকে গৃহবন্দি অবস্থা থেকেও মুক্তি দেওয়া হয়। কিন্তু তাঁকে মুম্বইতে থাকতে হবে এই শর্ত রয়েছে।

এই পরিস্থিতিতে মুম্বই, নভি মুম্বই কিংবা আন্ধেরিতে ভাড়াবাড়ির খোঁজ করছেন গৌতম ও সাহবা। কিন্তু বাড়ি ভাড়া কেউ দিতে চাইছে না বলে অভিযোগ তাঁদের। সর্বভারতীয় সংবাদপত্রকে প্রসঙ্গে সাহবা জানান, “আমার নাম-পদবি শুনে কেউ বাড়ি ভাড়া দিতে রাজি হচ্ছেন না। একজন তো বললেই দিলেন, আমি যেন ধর্ম পরিবর্তন করে নিই। আমি তাঁকে জানিয়েছি, সম্পর্কের জন্য ধর্ম পরিবর্তন করব না।”

BJP সরকারের আমলে গণতান্ত্রিক দেশে এই ধরনের ধর্মীয় বিভেদের বিষ ছড়ানোয় হতাশ এবং ব্যথিত গৌতম-সাহবা। ডবল ইঞ্জিন সরকারের মহারাষ্ট্রে এই সাম্প্রদায়িকতার শিকড় যে অনেক গভীরে এই ঘটনা তারই প্রমাণ।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...