Friday, April 3, 2026

‘বিরাটকে আমি বদলে যেতে দেখেছি’, কোহলিকে নিয়ে মন্তব্য টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের

Date:

Share post:

‘ক্ষমতা এবং খ্যাতি বদলে দিয়েছে বিরাট কোহলি’, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অমিত মিশ্র। কোহলিকে নিয়ে এমন মন্তব্য করলেও, প্রশংসায় ভরিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মার। অমিতের কথায়, মানুষ হিসাবে বিরাট এখন বদলে গিয়েছেন। তবে একইরকম আছেন ভারত অধিনায়ক রোহির শর্মা।

এক ইউটিউব সাক্ষাৎকারে অমিত মিশ্র বলেন, “ মিথ্যে বলব না, ক্রিকেটার হিসাবে বিরাটকে সম্মান করি। কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্ক আর আগের মতো নেই।আমি বিরাটকে বদলে যেতে দেখেছি। আমাদের এখন আর কথাই হয় না। যখন মানুষ যশ, খ্যাতিলাভ করে, তখন মনে করে অন্যরা তাঁর কাছে সেটার লোভেই কথা বলতে চাইছে। আমি কখনও সেটা করিনি। চিকুকে (বিরাটের ডাক নাম) আমি চিনি ১৪ বছর বয়স থেকে। শিঙাড়া খেত। রোজ রাতে পিৎজা খেত। সেই চিকুর সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির তফাত অনেক। আমার সঙ্গে দেখা হলে সম্মান দেয়। কিন্তু আগের মতো সেই সম্পর্কটা আর নেই।“

বিরাটের কথা বলতে বলতে রোহিতকে নিয়েও মুখ খোলেন অমিত মিশ্র। তিনি হিটম্যান সম্পর্কে বলেন, “ রোহিত আর বিরাট দু’ধরনের মানুষ। রোহিতের সঙ্গে প্রথম যেদিন দেখা হয়েছিল, তখন যে রকম ছিল এখনও সে রকমই আছে। এটাই ওর সব থেকে ভাল দিক। আপনারাই বলুন, এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে ভাল লাগবে, না কি যে পরিস্থিতি অনুযায়ী পাল্টে যায়, তার সঙ্গে? আমি দীর্ঘদিন জাতীয় দলে নেই। রোহিতকে কিছু বলতে গেলে আমাকে ভাবতে হয় না, ও কী ভেবে বসবে।“

আরও পড়ুন- শহরে চলে এলেন লাল-হলুদের নতুন তারকা মাদিহ তালাল


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...