Saturday, March 14, 2026

শহরে চলে এলেন লাল-হলুদের নতুন তারকা মাদিহ তালাল

Date:

Share post:

শহরে চলে এলেন ইস্টবেঙ্গল এফসির নতুন তারকা বিদেশি মাদিহ তালাল। মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে পা রাখেন লাল-হলুদের তারকা ফুটবলার। মাদিহকে বিমানবন্দরে স্বাগত জানাতে ইস্টবেঙ্গল সমর্থকদের ভির ছিল চোখে পড়ার মতন। তালাল বিমানবন্দরের বাইরে আসতেই উচ্ছ্বাসে ভেসে পড়েন লাল-হলুদ সমর্থকরা।

২০২৩-২৪ মরশুমে আইএসএলে সবচেয়ে বেশি গোলের পাস বাড়িয়েছিলেন এই ফরাসি তারকা মাদিহ তালাল। গত বছর তিনি ছিলেন পাঞ্জাব এফসি-তে। লাল-হলুদ কোচের চোখে পড়েন তালাল। সেই মতন তালালকে নিতে ঝাপায় লাল-হলুদ। মরশুম শুরুর আগে তালালের সঙ্গে দু’বছরের চুক্তি করে ইস্টবেঙ্গল। আর লাল-হলুদে তালাল আসায় আক্রমণ ভাগ যে আরও শক্তিশালী হল, সেকথা বলার অপেক্ষা রাখে না।

আসন্ন মরশুমের জন্য শক্তিশালি দল গড়েছে ইস্টবেঙ্গল। গত মরশুমে আইএসএলে সর্বাধিক গোল করে সোনার বুট পাওয়া দিমিত্রি দিয়ামান্তাকোস এবং ডুরান্ড কাপে সোনার বুটের মালিক ডেভিড লাললানসঙ্গাও সই করিয়েছে লাল হলুদ। আবার এদিকে শোনা যাচ্ছে, লাল হলুদে আসতে চলেছেন জিকসন সিং।

আরও পড়ুন- কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা, ফাইনালে ১-০ গোলে হারাল কলম্বিয়াকে


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...