Friday, April 3, 2026

দ্রব্যমূল্য বৃদ্ধি কতটা নিয়ন্ত্রণে, পরিস্থিতি বুঝতে আজ বৈঠক নবান্নে 

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে পরই বাজার নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকায় টাস্ক ফোর্স(Task force)। মানিকতলা বাজার থেকে বাগুইআটি, শিয়ালদহ থেকে রাসবিহারী শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। গত এক সপ্তাহ ধরে এই পদক্ষেপের পর কতটা নিয়ন্ত্রণে এসেছে বাজারদর, তা জানতে এবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যসচিব বি পি গোপালিকা (CS BP Gopalika)।

মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই অবস্থায় পরিস্থিতির দিকে কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন বাজারে হানা দেওয়ার পর জিনিসপত্রের দাম কতটা নিয়ন্ত্রণে এসেছে তা জানতে মঙ্গলবার বিকেলে নবান্নের বৈঠকে সব জেলার পুলিশ আধিকারিক এবং জেলা শাসকদের উপস্থিত থাকা নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি দফতর সহ বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গেও মুখ্যসচিব আলোচনা করবেন বলে জানা যাচ্ছে।


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...