Friday, April 3, 2026

প্রশ্ন সরিয়েছিল দুজন! বিহার ঝাড়খণ্ডে তল্লাশিতে গ্রেফতার CBI-এর

Date:

Share post:

NEET প্রশ্নফাঁসের মূল অভিযুক্ত দাবি করে দুজনকে গ্রেফতার করল সিবিআই। বিহার ও ঝাড়খণ্ডে তল্লাশি চালিয়ে মঙ্গলবার যে দুজনকে গ্রেফতার করে সিবিআই তারাই ন্যাশানাল টেস্টিং এজেন্সির প্রশ্নের বাক্স থেকে প্রশ্ন সরিয়েছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পঙ্কজ কুমার ও রাজু সিং নামে এই দুজনের উপরই বিহার NEET কেলেঙ্কারির যাবতীয় অভিযোগ বলে দাবি সিবিআই-এর।

সিবিআই-এর তরফে বিহারে যে এফআইআর করা হয়েছে সেগুলি মূলত প্রশ্নফাঁসের অভিযোগ সংক্রান্ত। সেই সূত্রে খোঁজ চালানো হচ্ছিল পঙ্কজ ও রাজুর। কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু হতেই গা ঢাকা দেয় পঙ্কজ। পাটনায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে সিবিআই। তার বিরুদ্ধে অভিযোগ, হাজারিবাগের এনটিএ দফতর থেকে ট্রাঙ্ক খুলে প্রশ্ন সরিয়েছিল সে।

অন্যদিকে হাজারিবাগ থেকেই গ্রেফতার করা হয়েছে আরেক অভিযুক্ত রাজু সিংকে। পঙ্কজকে প্রশ্ন সরাতে সাহায্য করেছিল রাজু, অভিযোগ সিবিআই-এর। এর আগে বিহারের প্রশ্নফাঁসের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার গ্রেফতার হওয়া পঙ্কজ ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। রাজু হাজারিবাগেরই বাসিন্দা।

 

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...