Friday, April 3, 2026

সুপ্রিম আদালতে পিছিয়ে গেল ২৬ হাজারের চাকরি বাতিল মামলার শুনানি!

Date:

Share post:

ঝুলে রইলো ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল নিয়োগ মামলার শুনানি। ইনকাম ট্যাক্সের একাধিক গুরুত্বপূর্ণ মামলার কারণে তিন সপ্তাহ পিছিয়ে গেল চাকরি বাতিল মামলার শুনানি। এর পাশাপাশি সব পক্ষের রিপোর্ট জমা পড়েনি বলেও আদালতের পর্যবেক্ষণ। তাই পরবর্তী শুনানির আগে যদি কোনও পক্ষ নিজেদের বক্তব্য পরিবর্তন করতে চায় বা কোনও তথ্য যুক্ত করতে চায় সেক্ষেত্রে আগামী দুই সপ্তাহের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সব ক্ষেত্রেই বক্তব্য পাঁচ পাতার মধ্যে জানাতে হবে।

নিয়োগ মামলায় (Recruient Case) প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই রায়ের উপর সুপ্রিম কোর্টের (Supreme Court) অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আজ শেষ হওয়ার কথা থাকলেও, যেহেতু মামলার শুনানি পিছিয়ে গেল তাই আরও তিন সপ্তাহের জন্য সুপ্রিম কোর্টের আগের নির্দেশ বহাল রইল। ৬ আগস্ট পর্যন্ত আপাতত কারও চাকরি বাতিল করা হচ্ছে না। এদিন সুপ্রিম কোর্টে মামলা উঠলে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শীর্ষ আদালতে রাজ্য হলফনামা দিতে চায়। তখন ডিভিশন বেঞ্চে তরফে জানানো হয়, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য আগামী দুই সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে দিতে পারে তারপরে আর অতিরিক্ত সময় দেওয়া যাবে না। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাকরি বাতিলের মামলায় সবার বক্তব্য শোনা হবে। পরবর্তী শুনানিতে রাজ্য, এসএসসি, মূল মামলকারী, চাকরিহারা এবং সিবিআইয়ের বক্তব্য শুনবে আদালত।


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...