Tuesday, April 7, 2026

কবির বাড়িতে চুরি! ভুল বুঝে মালপত্র ফেরত দিয়ে নোট লিখে ক্ষমা চাইল চোর

Date:

Share post:

কখন, কী পরিস্থিতিতে কে কোন পথ ধরে- তা সত্যিই বলা যায় না। অন্তত রায়গড় জেলার নেরালের ঘটনা দেখলে সেটাই মনে হয়। প্রয়াত কবির বাড়িতে না জেনে চুরির পরে সব মালপত্র বাড়ি বয়ে এসে ফেরত দিয়ে গেল চোর। ঘটনার জন্য বাড়ির দেওয়ালে নোটও লিখে দিয়ে যায় সে। তবে, লজ্জায় নিজের নামটি জানাতে চায়নি।প্রয়াত মারাঠি কবি পদ্মশ্রী নারায়ণ সুর্বের (Narayan Surbe) বাড়িতে এখন থাকেন তাঁর মেয়ে-জামাই সুজাতা ও গণেশ। ১০ দিনের জন্য ছেলের বাড়ি বিরার-এ গিয়েছিল তাঁরা। বাড়ি ফাঁকা দেখে তক্কে তক্কে ছিল শ্রীমান চোর। একদিন ঢুকে বেশকিছু মূল্যবান জিনিসপত্র হাতিয়ে চপ্পট দেয়। কিন্তু অল্পেতে খুশি হয়নি সে। পরের দিন ফের হানা দেয়। কিন্তু তখনই তার নজরে পড়ে নারায়ণ সুর্বের ছবি ও অন্যান্য পুরস্কারের দিকে। বাড়ি থেকে বেরিয়ে চুরির সামগ্রী নিয়ে ফিরে আসে কবির বাড়ি। যথাস্থানে সব রেখে দেয়। আর এই কাজের জন্য সে যে খুবই অনুতপ্ত। এই বাড়িতে চুরি করতে ঢোকার জন্য ক্ষমা চায় সে। এই রকম এক বিখ্যাত সাহিত্যিকের বাড়িতে চুরি করার জন্য অনুশোচনা হচ্ছে তার। বাড়ির দেওয়া চিরকূটে সেই কথাও লেখে চোরবাবাজি।

সুজাতা ও গণেশ ফিরে এসে চোরের কীর্তি দেখে তাজ্জব হয়ে যান। খরব যায় পুলিশে। বিভিন্ন জায়গার আঙুলের ছাপ নিয়েছে পুলিশ। তবে, তাস্কর যে শিক্ষিত, বিশেষ করে সাহিত্য সম্পর্কেও খবর রাখে সে বিষয়ে একপ্রকার নিশ্চিত পুলিশ (Police)।

মারাঠি ভাষার বিখ্যাত কবি নারায়ণ সুর্বের (Narayan Surbe) শৈবব, কৈশোর, যৌবন কেটেছে তীব্র অভাবে। পথশিশু হিসেবে বেড়ে ওঠেন অনাথ সুর্বে। তাঁর কবিতাতেও প্রকাশ পেয়েছে শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের কথা। শুধু পদ্মশ্রী পাওয়াই নয়, সোভিয়েত রাশিয়াও এই কবিকে সম্মানিত করে। এই কবিকে চেনা ও তাঁর বাড়িতে চুরির জন্য ক্ষমা চাওয়া চোরের জীবনও খুব সাধারণ নয় বলেই অনুমান পুলিশের।






Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...