Saturday, April 4, 2026

ঘুমের মধ্যে সুগার কমে ৫০! কেজরির জামিনের আবেদনে চাঞ্চল্য

Date:

Share post:

সর্বোচ্চ আদালতে স্বস্তি পেয়েও জেলের বাইরে বেরোতে পারেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই হেফাজতে থাকায় এখনও জামিনের জন্য লড়তে হচ্ছে কেজরিকে। বুধবার দিল্লি হাইকোর্টে সিবিআই হেফাজতের বিরোধিতা করে জামিনের আবেদনে কেজরির আইনজীবী দাবি করেন তিহার জেলে রীতিমত প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে।

কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সাংভি আদালতের দাবি করেন, এই গ্রেফতারিকে ‘বিমা’ হিসাবে ধরে নিয়েছে। যে কোনও মূল্য তাই তাঁকে জেলে রাখতে চাইছে সিবিআই, দাবি সাংভির। সেই প্রসঙ্গেই তিনি নির্বাচনের আগে জামিনের আবেদন মঞ্জুর হওয়া ও ইডি হেফাজতের বিরোধিতায় সর্বোচ্চ আদালতে জামিন মঞ্জুরের উদাহরণ তুলে ধরেন। সাংভি জানান, তিনটি রায় তাঁদের পক্ষে রয়েছে।

যদিও সিবিআই-এর আইনজীবী দাবি করেন, কেজরিওয়ালকে বিমা হিসাবে ব্যবহার করা হচ্ছে না। পাল্টা সাংভির দাবি, জেলের মধ্যে ঘুমন্ত অবস্থায় কেজরিওয়ালের সুগারের মাত্র কমে গিয়ে ৫০ হয়ে যাচ্ছে, যা ভয়ঙ্কর এবং যে কোনও সময়ে প্রাণঘাতী। সেই উদাহরণ দেখিয়ে জামিনের পক্ষে সওয়াল করেন কেজরির আইনজীবী। যদিও বুধবার আদালত কোনও রায় দেয়নি এই বিষয়ে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...