Saturday, March 14, 2026

মেধায় ছাড়, অন্যপদে বেসরকারি কর্মী সবই কর্ণাটকের হতে হবে: সিদ্দারামাইয়া

Date:

Share post:

প্রতিবছর দলে দলে বাঙালি যেভাবে বেঙ্গালুরুতে বিভিন্ন ধরনের চাকরির নিশ্চিত সুযোগের আশায় পাড়ি দেন, এবার সেই সংখ্যায় বেশ খানিকটা লাগাম পরতে চলেছে। কর্ণাটক সরকার বেসরকারি সংস্থার ম্যানেজার থেকে গ্রুপ-ডি পদের জন্য় রাজ্যের চাকরিপ্রার্থী ও বহিরাগত চাকরিপ্রার্থীদের জন্য মাপকাঠি বেঁধে দিল। তবে মেধার প্রয়োগের যে সব পদে কাজ করতে হবে সেখানে যেমন ৫০ শতাংশ সংরক্ষিত হয়েছে কন্নড়দের জন্য, সেভাবে সংরক্ষণ হয়নি গ্রুপ-ডি বা সি-তে। এই দুই গ্রুপের সব বেসরকারি চাকরি এখন থেকে কন্নড়দের জন্য সংরক্ষিত।

কর্ণাটকের বেকারত্ব সমস্যার সমাধানে বিগত কয়েক মাস ধরে জেরবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। বিরোধীদের চাপের মুখে বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য নতুন নীতি নিল কংগ্রেস। তবে রাজ্যের বেকারত্ব কাটানোর পাশাপাশি টেকসিটি বেঙ্গালুরুর কাজের মান ধরে রেখে বেসরকারি সংস্থাগুলির দিকও চিন্তা করতে হয়েছে সিদ্দারামাইয়া সরকারকে। সেই কারণে ম্যানেজারিয়াল বা নন-ম্যানেজারিয়াল পদের জন্য রাজ্যের কর্মপ্রার্থীদের সংরক্ষণ কম রাখা হয়েছে।

মেধার সঙ্গে আপসে গেলে বেসরকারি টেক সংস্থাগুলির মানের অবনমন হওয়ার বার্তা দিয়েছিল বেসরকারি সংস্থাগুলি। সেই কারণে ম্যানেজারিয়াল পদে রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য রাজ্যের কর্মপ্রার্থীরা বাকি ৫০ শতাংশের দাবিদার থাকবেন। নন-ম্যানেজারিয়াল পদের জন্য ৭০ শতাংশ সংরক্ষিত রাজ্যের জন্য। যদি এই পদে উপযুক্ত কর্মী সংরক্ষণ অনুযায়ী না পাওয়া যায় তবে কন্নড় স্কুল সার্টিফিকেট পাশ করা অবস্থায় সংস্থার কন্নড় ভাষার পরীক্ষায় পাশ করে ওই পদে চাকরি করতে পারবেন।

কোনও বেসরকারি সংস্থার ক্ষেত্রে যদি রাজ্যের কর্মীর সংরক্ষিত আসন পূরণ না হয় তবে সেক্ষেত্রে তাঁরা বহিরাগত কর্মী নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও এই হার ম্যানেজারিয়াল পদে ২৫ ও নন-ম্যানেজারিয়াল পদে ৫০ শতাংশের কম রাজ্যের কর্মী নেওয়া যাবে না। তবে গ্রুপ-ডি ও সি-এর ক্ষেত্রে কোনওভাবে ১০০ শতাংশ রাজ্যের কর্মী নিয়োগের নিয়মের ব্যতিক্রম হবে না।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...