Saturday, March 14, 2026

“অন্যায়ের সঙ্গে আপস না করার শিক্ষা দেয় মহরম”, রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ, বুধবার পবিত্র মহরমের সকালে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। মহরম উপলক্ষে এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “অন্যায়ের সঙ্গে আপস না করার শিক্ষা দেয় মহরম।” সকলকে একসঙ্গে শান্তির পথে এগোনোর বার্তাও দিলেন তিনি।

 

মহরমকে কেন্দ্র করে যাতে কারও সমস্যা না হয় বা কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রথম থেকেই সতর্ক রাজ্য প্রশাসন। শহরের বুকে ভারী পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তা, সবদিকেই নজর প্রশাসনের।
এবিষয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাজীব কুমারের বার্তা, “মহরম ও উল্টোরথ-সহ বিভিন্ন উৎসবে সবাই পালন করুন। কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয়, সেটা খেয়াল রাখবেন। পুলিশ, প্রশাসন সবরকমভাবে প্রস্তুতি সেরে রেখেছে।” এরপর আজ মহরমের সকালে নিজে বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিকে বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে নজরে পড়ছে মহরমের তাজিয়ার প্রস্তুতি। যে বড় তাজিয়াগুলো বেরনোর কথা সেগুলির রুট মাথায় রেখে পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা আটকে দেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন: ২১ জুলাই প্রস্তুতি: সেন্ট্রাল পার্কে ৩০ হাজার তৃণমূল কর্মীর থাকা-খাওয়ার ব্যবস্থা

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...