Saturday, March 14, 2026

হাইপ্রোফাইল বিয়ের সাধপূরণ, আকাশপথে নববধূকে উড়িয়ে নিয়ে গেলেন উত্তরপ্রদেশের তরুণ

Date:

Share post:

দেশ জুড়ে গত কদিনের চর্চায় শুধুই আম্বানি পরিবারের বিয়ের খবর। পাঁচ হাজার কোটির বিয়ে দেখে কি এবার হাইপ্রোফাইল বিয়ে করার সাধ জাগল দেশের সব তরুণের! উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের (Gaziabad, Uttarpradesh)ইন্দ্রপুরীর বাসিন্দা বীরেন্দ্র (Virendra) অবশ্য সেইরকম কাণ্ডই করে দেখিয়েছেন। মানে বিয়ে যখন করবেন তখন সকলকে তাক লাগিয়ে দেবেন ভাবনা থেকেই এবার বিয়ে করে আকাশপথে নববধূকে উড়িয়ে নিয়ে গেলেন। বাঘপত জেলার মাভিকলন গ্রামের নার্সিং পড়ুয়া প্রতিভাকে (Pratibha)বিয়ে করতে হেলিকপ্টারে সওয়ার হলেন পাত্র। ফিরলেনও একই ভাবে। আপাতত তিনিই চর্চার কেন্দ্রবিন্দু।

গ্রামের বিয়েতে বর যে হেলিকপ্টারে চড়ে আসতে পারে সেটা স্বপ্নেও ভাবতে পারেননি মাভিকলনের বাসিন্দারা।হেলিকপ্টারের সঙ্গে গ্রামবাসীদের একাংশ ছবিও তোলেন। পাত্রীর বাবা গ্রামের প্রধান। তিনি বলছেন অন্যরকম ভাবে বর আসতে দেখে সাময়িক উত্তেজনা তৈরি হয় তবে বিয়ে সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়েছে। বীরেন্দ্রর সারপ্রাইজে খুশি নববধূও। এই ঘটনার কথা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই বলছেন সবটাই আসলে অনন্ত – রাধিকার রাজকীয় বিয়ের এফেক্ট!


spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...