Friday, April 3, 2026

সক্রিয় আইএস জঙ্গিরা, ওমানে সমজিদে হামলায় মৃত ভারতীয়

Date:

Share post:

মধ্যপ্রাচ্যে অত্যন্ত বিরল হামলা চালানোর ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন এক ভারতীয়। ওমানে (Oman) সোমবার মসজিদে হামালর যে ঘটনা ঘটেছিল তাতে মৃত্যু হয়েছে এক ভারতীয়র, বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। এই ঘটনার দায় কোনও তরফে স্বীকার না করা হলেও এই ঘটনার পরই ইসলামিক স্টেট (IS) জঙ্গিগোষ্ঠী সাফল্যের বার্তা দিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক কালের মধ্যে বারবার ধর্মীয় স্থানে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু ওমান ছিল শান্তিপূর্ণ। সোমবার সেই ওমানের রাজধানী মাসকটের (Muscat)  আল-ওয়াদি, আল-কবির এলাকায় শিয়া সম্প্রদায়ের মসজিদের উপর হামলা চালানো হয়। পাশের কোনও একটি বাড়ি থেকে কয়েকশো মানুষের উপর আচমকা গুলি চালানো হয়। ঘটনায় এক পুলিশকর্মী সহ ছয় জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৩০ জন। এমনকি গুলি চালানো আততায়ীদেরও নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয়।

ওমান প্রশাসনের পক্ষ থেকে মৃত জঙ্গিদের পরিচয় প্রকাশ না করা হলেও, আইএস জঙ্গিরা দাবি করে তাদের তিন যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবারই ছিল শিয়া সম্প্রদায়ের মানুষের মহরমের আগে শোকপালনের বার্ষিক দিন – অসুরা (Ashura)। মাসকটের মসজিদে জমায়েত ছিল যথেষ্ট। এই ঘটনার প্রায় দুদিন পরে মাসকটের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক ভারতীয়ের এই হামলায় মৃত্যুর কথা জানানো হয়। পাকিস্তান যদিও সেই দিনই দাবি করেছিল তাঁদের তিন নাগরিক এই হামলায় মারা গিয়েছে বলে।

একেবারে অনভিপ্রেত এই ঘটনার পরে রাজধানীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আহতদের মধ্যে আরও এক ভারতীয় রয়েছেন যাঁর পরিচয় এখনও জানা যায়নি। তবে ওমান প্রশাসন তাঁদের দেখভালে দায়িত্ব নিয়েছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...