Saturday, April 4, 2026

পবিত্র মহরমে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর পুলিশ

Date:

Share post:

বুধবার মহরম। কলকাতায় মুসলিম সম্প্রদায় তাজিয়া বার করে। শহর জুড়ে হয় একাধিক মিছিল। কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, বিশৃঙ্খলা তৈরি যাতে না হয় তার জন্যই তৎপর থাকবে পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে জানান হয়েছে শহরজুড়ে ৪ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। লালবাজার জানিয়েছে, কলকাতায় পুলিশের অধীন এলাকায় ২৩০টি মিছিল বের হবে। ১২টি বড় মিছিল বের হবে।

কলকাতা পুলিশ জানিয়েছে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। সেই স্থানগুলিতে থাকবে পুলিশ পিকেট। ২০০টি পুলিশ পিকেটিং থাকবে শহরে। কলকাতা পুলিশের পেট্রোলিং গাড়ি শহরে টহল দেবে।
লাল বাজার সূত্রের খবর মহরমের দিনে পাঁচটি বড় তাজিয়া বের হওয়ার কথা হয়েছে। পর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট, লালবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে একটি তাজিয়া যাবে শিয়ালদহে। শামসুর হুদা ও রাজাবাজার এলাকা থেকে বার হবে তাজিয়া। লুতলা থেকে শুরু করে রবীন্দ্র সরণী, ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়াটগঞ্জ হয়ে আরও একটি তাজিয়া পৌঁছবে সাহেবপুরে। এছাড়াও কলকাতা শহরজুড়ে মহরমের দিন আরও একাধিক তাজিয়া বের হওয়ার কথা রয়েছে। প্রতিটি তাজিয়াকে এসকর্ট করবেন স্থানীয় থানার পুলিশকর্মীরা। মিছিল যেখানে শেষ হবে সেখানে দায়িত্বে থাকবে একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। তাজিয়ার পথের যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

মহরমের দিন যাতে শহরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয় তারজন্য উচ্চপদস্থ আধিকারিকরা সতর্ক থাকবেন। ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশরা রাস্তাতেই থাকবেন। মেটিয়াবুরুজ, ওয়াটগঞ্জ এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...