Friday, April 3, 2026

YSR কংগ্রেসের যুব নেতাকে রাস্তায় কুপিয়ে খুন, অন্ধ্র প্রদেশে জারি কড়া সতর্কতা 

Date:

Share post:

প্রকাশ্য রাস্তায় এবার অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির (Jagmohan Reddy)দলের যুব শাখার সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে অন্ধ্র প্রদেশের পালনাডু জেলায় প্রকাশ্যে দা দিয়ে একের পর এক কোপ বসানো হয় ওয়াইএসআর কংগ্রেসের ওই কর্মীর উপরে। এদিকে হামলাকারী দায়ের কোপে ওই নেতার দুই হাতই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে খবর। এরপর তাঁর গলাতেও কোপ বসানো হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কর্মীর। ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress) যুব শাখার কর্মীর নাম শেখ রশিদ।

পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মাঝ রাস্তায় প্রকাশ্যে ওয়াইএসআর কংগ্রেসের যুব শাখার কর্মী শেখ রশিদের উপরে হামলা চালায় এক ব্যক্তি। ভরা রাস্তাতেই সকলের সামনে রশিদকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওই হামলাকারীর নাম শেখ জিলানি। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীর হাতে দা ছিল। সে রশিদের শরীরে একের পর এক কোপ বসায়। প্রথমে তাঁর দুই হাত কেটে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। এরপরে ঘাড়ে কোপ বসাতেই মৃত্যু হয় রশিদের। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ, যেখানে হামলা ও খুনের ঘটনা ধরা পড়েছে।

তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে বিনুকোন্ডা শহরে কড়া সতর্কতা জারি করা হয়েছে।


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...