Friday, April 3, 2026

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক যোগ দিতে ৩ দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

চলতি মাসের শেষেই রাজধানীতে নীতি আয়োগের (Niti Ayog) গভর্নিং কাউন্সিলের বৈঠক। ২৭ জুলাইয়ের ওই বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের পাশাপাশি, দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করে তিনি সংসদের বিরোধী জোটের চাপ বাড়ানোর বিষয় নিয়ে পরামর্শ দিতে পারেন। একই সঙ্গে INDIA-র জোটসঙ্গীদের সঙ্গেও তৃণমূল (TMC) সুপ্রিমোর বৈঠকের সম্ভাবনা রয়েছে।২১ জুলাই শহিদ সমাবেশ। ২৩ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে মেগাবৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, তার পরেই দিল্লি (Delhi) যাবেন তিনি। ২৫ তারিখ গিয়ে রবিবার অর্থাৎ ২৮ তারিখ কলকাতায় ফিরে আসবেন মমতা (Mamata Banerjee)। চলতি মাসে ২৭ তারিখ দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা। তার আগে ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সংসদের অধিবেশন চলাকালীন একবার দিল্লি যান মমতা। তৃণমূলের সংসদীয় দলের নেত্রীও তিনি। সুতরাং দলীয় সাংসদদের রূপরেখা নির্দেশ করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে বিরোধী জোটের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারেন মমতা। তবে, চূড়ান্ত সফরসূচি এখনও জানা যায়নি।






Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...